এক্সপ্লোর

SSC Scam : 'চোর ধরো, জেল ভরো' BJP র মিছিল নবান্নর দিকে, পুলিশ আটকাতেই ধন্ধুমার

স্কুলে নিয়োগ দুর্নীতির প্রতিবাদ ও আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের চাকরির দাবিতে  পথে নামে গেরুয়া শিবির।

সুনীত হালদার, হাওড়া :  এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সারা রাজ্যে প্রতিবাদ চলছে। তারই মধ্যে মঙ্গলবার হাওড়ায় বিজেপি যুব মোর্চার মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয়। স্কুলে নিয়োগ দুর্নীতির প্রতিবাদ ও আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের চাকরির দাবিতে  পথে নামে গেরুয়া শিবির। তাদের লক্ষ্য ছিল নবান্ন। কিন্তু তার আগেই মিছিল আটকা পুলিশ। 

 নবান্নর দিকে যাবার চেষ্টা
মঙ্গলবার সকালে বিজেপি যুব মোর্চার কর্মীরা মিছিল  করে নবান্নর দিকে যাবার চেষ্টা করেন। পুলিশের পক্ষ থেকে আগে থেকেই শিবপুর কাজীপাড়ায় ব্যারিকেড করে দেওয়া হয়। এই অঞ্চলের অনতিদূরেই নবান্ন। সেখানেই পুলিশ আটকায় বিজেপির মিছিল।  

পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল দাহ
বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। বিজেপি কর্মী সমর্থকরা প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল দাহ করেন। বিজেপির দাবি অবিলম্বে এই ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের গ্রেফতার করতে হবে।

পথে  বুদ্ধিজীবীরাও 

একদিকে চাকরি প্রার্থীদের আন্দোলন, অন্যদিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিরোধী দলের প্রতিবাদ-বিক্ষোভ ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল। এই প্রেক্ষাপটে এবার দুর্নীতির বিরুদ্ধে পথে নামেন বামপন্থী বিদ্বজ্জনেরা। শনিবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন শিক্ষাবিদ পবিত্র সরকার, অভিনেতা চন্দন সেন, দেবদূত ঘোষ, রাহুল বন্দ্যোপাধ্যায়, পরিচালক অনীক দত্তরা। বৈঠকে তাঁরা সুর চড়ান রাজ্য সরকারের বিরুদ্ধে।  শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, 'সারা পৃথিবীর কাছে বাঙালির মাথা হেঁট হয়ে গেছে একজনের সীমাহীন দুর্নীতির জন্য। এটা একদিনে আবদ্ধ থাকবে কিনা সময় বলবে। অযোগ্যরা চাকরি পেয়েছেন। যোগ্যরা লাঠির বাড়ি খেয়েছে। তদন্ত হচ্ছে ঠিক। কখন সেটিং না হয়ে যায়, এই ভয়।' অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'চাকরিপ্রার্থীদের এই আন্দোলন ভীষণই যন্ত্রণাদায়ক।' 

সোমবার  কলকাতার ভিক্টোরিয়া হাউস থেকে গাঁধী মূর্তি পর্যন্ত মিছিল করেন অগণিত মানুষ। পায়ে পা মেলান  বিদ্বজ্জন থেকে সাধারণ।  দলের উর্ধ্বে গিয়ে প্রতিবাদ গড়ে তোলেন সাধারণ মানুষ। আইনজীবী ও রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য বলেন, 'এই দুর্নীতি শুধু স্কুলে নয়, ওরা ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি। PSC-তে পার্থ, জ্যোতিপ্রিয়কে বসানো হয়েছে। ইন্টারভিউতে কম যোগ্যদের বেশি নম্বর দেওয়া হয়েছে। আমরা অনেকদিন ধরে বলছি। টাকা উদ্ধার না হলে, কেউ বিশ্বাস করত না। নাগরিক সমাজকে রাস্তায় নামতে হবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari - TMC Meet : নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
Dilip Ghosh on Annapurna Yojana: 'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
West Bengal Live News Update: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget