এক্সপ্লোর

Howrah News: ট্রেনের কামরায় মদ্যপানে প্রতিবাদ করায় রেল কর্মীকে বেধড়ক মার, কাঠগড়ায় সাফাই কর্মীরা

Asansol Station: আসানসোল স্টেশনে ট্রেনের কামরায় মদ্যপানের প্রতিবাদ করায় এক রেল কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ রেলের সাফাই কর্মীদের বিরুদ্ধে।এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

সুনীত হালদার, হাওড়া: ট্রেনের কামরায় মদ্যপানের প্রতিবাদ করায় এক রেল কর্মীকে (Rail Employee) বেধড়ক মারধর করার অভিযোগ রেলের সাফাই কর্মীদের বিরুদ্ধে। গতকাল ঘটনাটি ঘটে আসানসোল স্টেশনে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় একজনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে।

ঠিক কী হয়েছিল ?

আরপিএফ সূত্রে খবর, গত ৮ অক্টোবর হাওড়া কারশেডের ইলেকট্রিক্যাল মেইন্টেন্স বিভাগের কর্মী শিবশঙ্কর দত্ত অন্যান্য রেল কর্মী পরিবারের সঙ্গে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। গত ১৯  অক্টোবর রাতে বাড়ি ফেরার জন্য তিনি জম্মু স্টেশনে জম্মু তাওয়াই এক্সপ্রেসে ওঠেন। সেই সময় শিবশংকরবাবু লক্ষ্য করেন বি ৩ কোচে তার উল্টো দিকের বসার আসনে বসে এক এজেন্সির অধীনে চুক্তিবদ্ধ রেল কর্মী মদ্যপান করছেন। এই ঘটনায় তিনি প্রতিবাদ করেন। তাতেও কোন কাজ না হওয়ায় তিনি সরাসরি আরপিএফ জওয়ানদের জানান। এরপর আরপিএফ জওয়ানরা তার মদের বোতল কেড়ে নেন এবং তাকে অন্য আসনে সরিয়ে দেয়।

শিবশঙ্করবাবুকে বেধড়ক মার

এরপর শত্রুধন রাম নামে ওই সাফাই কর্মী বিভিন্ন জায়গায় ফোন করতে থাকেন। গতকাল বিকাল দুপুর সাড়ে তিনটে নাগাদ ট্রেনটি যখন আসানসোল স্টেশনে পৌঁছায় তখন হঠাৎই ১০-১২ জন সাফাই কর্মী  লাঠি, লোহার রড নিয়ে ওই কোচে চড়াও হয় বলে অভিযোগ। তারা শত্রুধনের লাগেজ নামিয়ে নেওয়ার পর শিবশঙ্করবাবুকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। আহত অবস্থায় কোচের মধ্যেই লুটিয়ে পড়েন তিনি। পরে চিকিৎসক এসে তাকে পরীক্ষা করেন। এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন ওই রেল কর্মী। তিনি গোটা ঘটনাটি লিখিতভাবে অভিযোগ দায়ের করেন রানীগঞ্জ স্টেশনের ম্যানেজারের কাছে। এর পাশাপাশি আজ চিতপুর রেল স্টেশনের জিআরপি থানাতে  তিনি অভিযোগ দায়ের করবেন।

আরও পড়ুন, 'মমতাকে ভগবান পাঠিয়েছে মানুষের কাজ করার জন্য', লতা, সচিনের সঙ্গে তৃণমূল নেত্রীর তুলনা রাজের

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, চলন্ত টেনে ধূমপান এবং মদ্যপান নিষিদ্ধ। এ নিয়ে তারা নিয়মিত প্রচার করেন। তা সত্ত্বেও এই ঘটনা ঘটায় একজনকে গ্রেফতার করা হয়েছে। রেল পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। বাকিদেরও গ্রেপ্তারের আশ্বাস দেন তিনি।আহত শিবশংকরবাবু হুগলির গোবরার  বাড়িতেই  এখন চিকিৎসাধীন রয়েছেন। তার হাতে, পায়ে এবং বুকে চোট রয়েছে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget