এক্সপ্লোর

Howrah News : প্রাক্তন তৃণমূল বিধায়কের অফিসে চলল বুলডোজার, ভেঙে গুঁড়িয়ে দিল পুরসভা

Howrah Municipality : হাওড়া পুরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি।

সুনীত হালদার, সালকিয়া : উত্তর হাওড়ার প্রাক্তন তৃণমূল বিধায়কের অফিসে চলল বুলডোজার। সালকিয়ায় গৌতম চৌধুরীর কার্যালয়ে ভেঙে গুঁড়িয়ে দিল হাওড়া পুরসভা। পুরসভার দাবি, বেআইনিভাবে এই অফিস নির্মাণ করা হয়েছিল। গোটা বিষয়ে মন্তব্য করতে নারাজ প্রাক্তন তৃণমূল বিধায়ক। এদিকে হাওড়া পুরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি।

এ প্রসঙ্গে হাওড়ার বিজেপি নেতা রবি সাউ বলেন, "এটা ছিল তৃণমূলের দলীয় কার্যালয়। নেশার আড্ডা। মাতালদের আড্ডা ছিল। কর্পোরেশন ভাঙছে। খুব ভাল কাজ করছে। মানুষের পক্ষে ভাল। অফিসটা তো পুরো বেআইনি। কর্পোরেশনের জায়গায় বেআইনিভাবে বানিয়েছিল। বেআইনি অফিস। আজ কর্পোরেশন ভাঙছে। জনতার সরকার এসেছে। বিজেপি যা বলে...জনগণের সঙ্গে আছে।" 

গত জুলাই মাসে একইভাবে শিলিগুড়িতে চলেছিল বুলডোজার। নদীর বাঁধের ওপর গড়ে ওঠা অবৈধ তৃণমূল কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল শিলিগুড়ি পুরসভা। শিলিগুড়ি পুরসভার ৪৭ নম্বর ওয়ার্ডে নদীর বাঁধের ওপরেই গড়ে উঠেছিল একটি তৃণমূল কার্যালয়। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, ওই অফিসটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। এভাবে বাঁধের ওপর কোনও অফিস গোড়ে তোলা যায় না। কিন্তু আপত্তি থাকা সত্ত্বেও, তৃণমূল সরকার থাকাকালীন, বহাল তবিয়তে ছিল ওই তৃণমূল অফিস। তবে রাজ্যে সরকার বদলের পরে, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ওই বেআইনি নির্মাণ। 

শিলিগুড়ি পুরসভার উদ্যোগে বুলডোজার অভিযান চালিয়ে ওই পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। পুরসভা সূত্রে জানা যায়, নদীর বাঁধের ওপর অনুমতি ছাড়া নির্মিত হওয়ার কারণে, দীর্ঘদিন ধরেই ওই পার্টি অফিস নিয়ে আপত্তি ছিল। নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে, পুরসভার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উচ্ছেদ অভিযান শুরু করেন। বুলডোজারের সাহায্যে অল্প সময়ের মধ্যেই অবৈধ নির্মাণটি ভেঙে ফেলা হয়। অভিযানকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই কারণে ঘটনাস্থলে প্রধান নগর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। গোটা অভিযান জুড়ে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হয়েছিল। 

এর আগে মে মাসে আসানসোলে এ ধরনের চিত্র দেখা গিয়েছিল। আসানসোলে চলেছিল বুলডোজার। ভাঙা হয়েছিল SAIL-এর জমিতে অবৈধভাবে গড়ে ওঠা তৃণমূলের পার্টি অফিস। বুলডোজার গুঁড়িয়ে দেয় বেআইনিভাবে তৈরি ২ টি পার্টি অফিস। সংস্থার তরফে আগেই পার্টি অফিস ভাঙার নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু, তাতে তৃণমূল কংগ্রেস কান দেয়নি বলে অভিযোগ ওঠে। এরপর তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলা হয়।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
Advertisement

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget