এক্সপ্লোর

Howrah News: মাছ চাষের পুকুরে ভেসে উঠল মৃতদেহ ! মৃত্যুর কারণ জানতে তদন্তে পুলিশ

Howrah Death Mystery: মাছ চাষের পুকুরে ভেসে উঠল মৃতদেহ ! আর সেই দৃশ্য ঘুম চোখে রাস্তায় বেরিয়ে দেখলেন প্রাতঃভ্রমণকারীরা।

সুনীত হালদার, হাওড়া:  মাছ চাষের পুকুরে ভেসে উঠল মৃতদেহ ! আর সেই দৃশ্য ঘুম চোখে রাস্তায় বেরিয়ে দেখলেন প্রাতঃভ্রমণকারীরা। দিনের শুরুতেই এমন দৃশ্যে, স্বাভাবিকভাবেই থরহরিকম্প জগাছা থানা এলাকায়।

শুক্রবার সাতসকালে পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হাওড়ায় জেলায়। আজ সকালে স্থানীয় বাসিন্দারা যখন প্রাতঃভ্রমণ করছিলেন সেই সময় ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পুকুরে ভাসতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন জগাছা থানায়। ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে। তারা দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মাছ চাষের ওই পুকুরে কীভাবে মৃতদেহ এল ? তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, সেটি দুদিন আগের দেহ। শরীরে পচন ধরেছে। কে বা কারা বাইরে থেকে খুন করে এখানে ফেলে দিয়ে গেছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে যেভাবে অস্ত্র উদ্ধার, বোমাবাজি, গুলি করে খুনের ঘটনা ঘটে চলেছে, তাতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। রাজনৈতিক ক্ষেত্রের বাইরেও সেই আঁচ এসে পড়েছে। রাজনৈতিক নেতাদের দাবি অনুযায়ী, এমনকি অনেকেই স্কুলে ছেলেমেয়েকে পাঠিয়েও ঠিক শান্তি পাচ্ছেন না। বিশেষ করে বীরভূম, মালদা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলায় দুষ্কৃতিদের তাণ্ডবে জেরবার সাধারণ মানুষ। তবে হাওড়ায় এই মৃত্যুর ঘটনাতেও কোনও রাজনৈতিক যোগাযোগ রয়েছে কিনা, নাকি নিছকই ব্যাক্তিগত আক্রোশে 'খুন', তা প্রকাশ্যে আসেনি। ময়নাতদন্তের রিপোর্ট এলেই তা অনেকাংশে খোলসা হবে বলে অনুমান।

আরও পড়ুন, তৃণমূল নেতার বাড়িতে গুলিকাণ্ডে গ্রেফতার দলীয় ৭ নেতা-সহ কর্মী

তবে গত কয়েক মাসে এমন ভুরিভুরি দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। কে বা তাঁদের করল খুন, কেনই বা তাদের প্রাণ কেড়ে নেওয়া হল, যার কারণ জানার আগেই প্রকাশ্যে আসছে জেলায় জেলায় একের পর এক অপরাধের খবর। সম্প্রতি, নদিয়া জেলায় মাথার খুলি সহ পচা গলা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।নদিয়ার   কল্যাণী থানার দু'নম্বর আনন্দনগর পিঞ্জিরাপোল সোসাইটির জঙ্গল থেকে পচা গলা দেহের বিভিন্ন অংশ উদ্ধার করে কল্যাণী থানার পুলিশ।  স্থানীয় সূত্র জানা যাচ্ছে,   এলাকার কয়েকজন পচা গন্ধ পায়। এরপরই মাথার একটি খুলি দেখতে পায়। তারপর পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে মাথার খুলি এবং দেহের বিভিন্ন অংশ উদ্ধার করে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget