এক্সপ্লোর

Bhangar Gun Shot: তৃণমূল নেতার বাড়িতে গুলিকাণ্ডে গ্রেফতার দলীয় ৭ নেতা-সহ কর্মী

7 TMC worker Arrested in Bhangar Crime: তৃণমূল নেতা ফজলে করিমের বাড়িতে গুলি চালানোর ঘটনায় দুই গোষ্ঠীর মোট সাত জন তৃণমূল নেতা-সহ কর্মীদের গ্রেফতার করেছে ভাঙড় থানার পুলিশ।

রঞ্জিত হালদার এবং হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা:  তৃণমূল নেতা (TMC Leader) ফজলে করিমের বাড়িতে গুলি চালানোর ঘটনায় দুই গোষ্ঠীর মোট সাত জন তৃণমূল নেতা-সহ কর্মীদের গ্রেফতার করেছে ভাঙড় থানার পুলিশ (Bhangar Police Station)। ফজলে করিমের বাড়িতে গুলি চালানোর ঘটনায় যুক্ত থাকতে পারে এই সাতজন। সেই আশঙ্কায় গ্রেফতার করেছে পুলিশ।

পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে ভাঙড়ে গোষ্ঠীবিবাদের জেরে তৃণমূল নেতার (TMC lEADER) বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। বাড়ির দরজায়, ঘরের দেওয়ালে গুলির চিহ্ন মিলেছে। ঘটনাস্থলে মিলেছে একটি তাজা বোমাও। ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ফজলে করিমের অভিযোগ, গতকাল গভীর রাতে ভাঙড়ের বড়ালি গ্রামে তাঁর বাড়ি লক্ষ্য করে প্রায় ১২ রাউন্ড গুলি চলে। ঘটনার সময় বাড়িতেই ছিলেন তৃণমূল নেতা। তৃণমূল নেতার অভিযোগ, কয়েকদিন আগে ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি কাইজার আহমেদের অডিও ক্লিপ ভাইরাল করায়, তাঁকে খুনের চেষ্টা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বিচার চেয়েছেন তৃণমূল নেতা। 

পঞ্চায়েত ভোটের মুখে এবার তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির বাড়িতে গুলিবৃষ্টি। ফের প্রকাশ্যে এসেছে রাজ্যের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব ! কারণ, হামলার পিছনে তৃণমূলের ব্লক সভাপতি কাইজার আহমেদের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে।  ভাঙড়ের প্রাণগঞ্জ অঞ্চলের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ফজলে করিমের অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে হঠাৎই, বাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি ছোড়ে দুষ্কৃতীরা। দরজা,জানলা ভেদ করে গুলি গিয়ে লাগে খাটে প্রায় ১২ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ তার মধ্যে দরজাতেই রয়েছে ৯টি গুলির ক্ষতচিহ্ন।

আরও পড়ুন, টিটাগড়ে বোমা বিস্ফোরণে দুই নাবালকের জখমকাণ্ডে গ্রেফতার ৫

দরজা ভেদ করে গুলি গিয়ে লাগে খাটে ও জানালায় যদিও কোনওরকমে প্রাণে বেঁচে গেছেন তৃণমূল নেতা ও পরিবারের লোকজন। বাড়ির বাইরেই উদ্ধার হয়েছে তাজা বোমা কিন্তু, হামলার পিছনে কাইজার আহমেদের হাত কেন দেখছেন প্রাক্তন অঞ্চল সভাপতি?সম্প্রতি কাইজারের বিরুদ্ধে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল। এই ভাইরাল অডিও ক্লিপের প্রেক্ষিতে, ১৮ নভেম্বর ব্লক সভাপতি কাইজারের বিরুদ্ধেই মুখ খুলেছিলেন প্রাক্তন অঞ্চল সভাপতি। এই মন্তব্যের কারণেই কাইজার আহমেদ তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছেন বলে দাবি তৃণমূল নেতার। পাল্টা চক্রান্তের অভিযোগ তুলেছেন কাইজার। তাঁর বক্তব্যেও মিলেছে দলীয় কোন্দলের ইঙ্গিত!পঞ্চায়েত ভোটের আগে তুঙ্গে তরজা।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget