এক্সপ্লোর

Howrah News: ভারী বর্ষণে জলমগ্ন উত্তর হাওড়ার এই এলাকা, পুরসভাকে জানিয়েও মেলেনি সুরাহা, প্রতিবাদ-বিক্ষোভ স্থানীয়দের

Howrah Locals Agitation: উত্তর হাওড়ায় জল যন্ত্রণার প্রতিবাদ, বিক্ষোভ স্থানীয়দের।

হাওড়া: গত কয়েকদিনের বৃষ্টিতে তথৈবচ অবস্থা রাজ্যের জেলায় জেলায়। এর মধ্যে অন্যতম হাওড়া। বিশেষ করে উত্তর হাওড়াতে জল জমে ভোগান্তির মুখে সাধারণ মানুষ। বিশেষ করে উত্তর হাওড়ায় জল যন্ত্রণা দেখা দিয়েছে। এদিকে পুরসভাকে জানিয়েও কোনও সমাধান মেলেনি বলে অভিযোগ। এরপরেই এদিন প্রতিবাদ, বিক্ষোভ স্থানীয়দের। 

আরও পড়ুন, কলকাতায় ৪০০ জনের উপরে ডেঙ্গি টেস্টের রেজাল্ট পজিটিভ

 জলমগ্ন উত্তর হাওড়া, জলযন্ত্রণার জেরে প্রতিবাদ বিক্ষোভ স্থানীয়দের।সালকিয়ায় বামনগাছি ব্রিজের কাছে রাস্তা অবরোধ। দফায় দফায় ভারী বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক এলাকা। মেন রোড থেকে জল নেমে গেলেও অলিতে গলিতে থৈ থৈ করছে জল। হাওড়া পুরসভায় বারবার জানানো হলেও কোনও সুরাহা মেলেনি অভিযোগ স্থানীয়দের। প্রতিবাদে বিক্ষোভ বাসিন্দাদের, বেনারস রোড অবরোধ। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

সম্প্রতি ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আসানসোল থেকে হলদিয়া, জলমগ্ন হয়েছিল একাধিক ওয়ার্ড। পূর্ব মেদিনীপুরে একাধিক নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ে স্থানীয় মানুষজন। পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রী, বিধায়করা। গভীর নিম্নচাপের বৃষ্টিতে ভেসে গিয়েছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কোথাও কোমর জল, কোথাও রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই। এই পরিস্থিতিতেই, পুরুলিয়ায় জলের স্রোতে বাইক-সহ ভেসে গিয়েছিলেন চালক। কোনওমতে তাঁকে উদ্ধার করে আনলেন স্থানীয়রা। 

 কোটালডি রেলগেটের সামনে রাস্তার উপর দিয়ে বইছে স্রোত। সেই রাস্তা দিয়ে যাওয়ার সময়ই স্রোতের টানে বাইক নিয়ে ভেসে গিয়েছিলেন চালক। বরাতজোরে রক্ষা পেয়েছিলেন তিনি। পশ্চিম বর্ধমানের, আসানসোলে সোমবার রাতে টানা চার ঘন্টার বৃষ্টিতে একাধিক এলাকায় কার্যত তৈরি হয়েছিল বন্যা পরিস্থিতি। রেলপার এলাকা , পাঁচ পুল রাস্তা , দিলদারনগর , হটন রোড সহ বেশ কিছু এলাকা ছিল জলের তলায়। পূর্ব মেদিনীপুরে, কেলেঘাইয়ের জলস্তর বাড়ায় ভোগান্তি বাড়ছিল স্থানীয়দের। বাগুই নদীর জলস্তর বেড়ে যাওয়ায় তৈরি হয়েছিল বন্যা পরিস্থিতি। খোলা হয়েছিল কন্ট্রোল রুম। 

কেলেঘাই নদীর তীরবর্তী আমগাছিয়া ও লাঙলকাটা এলাকা ঘুরে দেখেছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী ও ভগবানপুরের বিধায়ক শান্তনু প্রামাণিক। বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের সেচ মন্ত্রী অরূপকুমার দাস-ও। পটাশপুর ও ভগবানপুরে বন্যা পরিস্থিতি এলাকা পরিদর্শন করেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঝাড়গ্রামে, ভারী বৃষ্টিতে ফুঁসছিল একাধিক নদী। ডুলুং নদীর জল বেড়ে জলের তলায় চলে গিয়েছিল জামবনির চিল্কিগড় কজওয়ে।নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল  হলদিয়া পুরসভার ২৯টি ওয়ার্ডই । অধিকাংশ ঘরবাড়িতে ঢুকে গিয়েছিল জল।

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget