এক্সপ্লোর

Howrah News: ফের জাতীয় সড়কে 'লুঠ', চালককে বেহুঁশ করে টাকা হাতাল দুষ্কৃতীরা

Howrah Crime: বাগনানে অভিনেত্রী খুনের ৪দিনের মধ্যেই ফের জাতীয় সড়কে 'লুঠ'। স্প্রে ছিঁটিয়ে চালককে বেহুঁশ করে টাকা লুঠ।

হাওড়া: বাগনানে অভিনেত্রী খুনের ৪দিনের মধ্যেই ফের জাতীয় সড়কে 'লুঠ' (Roberry)। পার্কিংয়ে রাখা কন্টেনারের চালককে বেহুঁশ করে লুঠপাটের অভিযোগ। জানালা দিয়ে কিছু স্প্রে করে ৫ হাজার টাকা, মোবাইল লুঠের অভিযোগ। উলুবেড়িয়া ইন্ডাস্ট্রিয়াল পার্কে কন্টেনারে দুষ্কৃতী হামলার (Attack) অভিযোগ।ফের জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। উলুবেড়িয়ায় রাস্তার ধারে পার্কিং করে রাখা কন্টেনারের চালক বেহুঁশ। চালককে বেহুঁশ করে টাকা-মোবাইল হাতাল দুষ্কৃতীরা।

প্রসঙ্গত, বুধবার ভোরে হাওড়ার বাগনানে, জাতীয় সড়কের ওপর খুন হন ঝাড়খণ্ডের অভিনেত্রী ইউটিউবার রিয়া কুমারী। যিনি ইশা আলিয়া নামেও পরিচিত। সন্তানের সামনেই পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে, তাঁকে খুন করা হয়। অভিনেত্রীর স্বামী প্রকাশ কুমার দাবি করেন, তাঁর স্ত্রীকে খুন করেছে ছিনতাইবাজ দুষ্কৃতীরা। কিন্তু, রিয়ার দাদা দাবি করেন, রিয়াকে খুন করেছেন, তাঁর স্বামী। প্রকাশ কুমার, তাঁর প্রথম পক্ষের স্ত্রী, প্রকাশের দুই ভাই, সন্দীপ কুমার ও আকাশ কুমারের নামে বাগনান থানায় FIR করেন মৃতার দাদা। অভিযোগ দায়েরের পরেই বৃহস্পতিবার গ্রেফতার করা হয় প্রকাশ কুমারকে। শুক্রবার গ্রেফতার হন তাঁর ভাই। আর এই ঘটনার ৪দিনের মধ্যেই ফের 'লুঠ' জাতীয় সড়কে।

সম্প্রতি ফিল্মি কায়দায় সিভিক ভলেন্টিয়ারের (Civic Volunteer) মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাই লক্ষাধিক টাকার অভিযোগ ওঠে মালদা জেলায় । যদিও পুলিশের তৎপরতায় বাংলা-বিহার সীমান্ত থেকে এক ঘণ্টার মধ্যে টাকা এবং আগ্নেয়াস্ত্র সহ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সঙ্গে উদ্ধার হয়েছে একটি মোটর বাইক। ঘটনাটি ঘটেছে, মালদা জেলার (Malda District) হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসীহাটা কুশিদা গামী রাজ্য সড়ক কামারতা এলাকায়।হরিশ্চন্দ্রপুর স্টেট ব্যাঙ্কের মেন ব্রাঞ্চ থেকে টাকা তুলে নিয়ে চন্ডিপুর কাস্টমার সার্ভিস পয়েন্টে নিয়ে যাচ্ছিল ওই সিএসপির মালিক শাহজামাল। মোটর-সাইকেলে করে নগদ ২ লক্ষ ৬৭ হাজার টাকা নিয়ে যাচ্ছিল সে। তুলসীহাটা থেকে বের হয়ে কামারতায় একটি ইট ভাটার কাছে মন্দিরের সামনে তাকে ঘিরে ধরে আরো দুটি মোটর-সাইকেল। মাথায় বন্দুক ঠেকিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যায় টাকার ব্যাগ।

আরও পড়ুন, সমুদ্র স্নান সেরে ফিশফ্রাইয়ে কামড়, মন ফুরফুরে করতে ঘুরে আসুন পূর্ব মেদিনীপুর

পেশায় সিভিক পুলিশ শাহাজামল সাথে সাথে খোঁজ দেয় হরিশ্চন্দ্রপুর থানায়। ঘটনার মুহূর্তেই সামনে থাকা মোটর-সাইকেলের নাম্বার দেখে নেয় সে। পুলিশকে ঘটনার বিবরণ দেয়। হরিশ্চন্দ্রপুর থানা আইসি দেওদূত গজমের খবর পেতেই নড়েচড়ে বসে পুলিশ। আইসির নির্দেশে অভিযুক্তদের ধরতে শুরু হয় পুলিশি অভিযান। চাঁচল থানার পুলিশের সাহায্য নিয়ে এক ঘণ্টার মধ্যে গোবিন্দপুর ঘাট নাকা পয়েন্টের কাছে পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত। 

সেরা শিরোনাম

CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..মানুষের জীবন অনেক মূল্যবান", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget