এক্সপ্লোর

Howrah News: 'তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন গুড্ডু খানের', বিস্ফোরক খোদ মন্ত্রী

Arup Roy: যুব তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বেধড়ক মারধর অভিযোগ উঠেছে গুড্ডু খান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।

সুনীত হালদার, হাওড়া: হাওড়ার নাজিরগঞ্জে যুব তৃণমূল নেতার বাড়িতে তাণ্ডব। আগ্নেয়াস্ত্র নিয়ে যুব তৃণমূল নেতা আরিফ খানের বাড়িতে হামলার অভিযোগ। যার বিরুদ্ধে অভিযোগ, তার নাম গুড্ডু খান। এবার তার নাম করে বিস্ফোরক অভিযোগ করলেন সমবায় মন্ত্রী অরূপ রায়।

মন্ত্রীর অভিযোগ:
সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, 'বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন করেছেন গুড্ডু খান। মমতা-অভিষেকের সঙ্গে দেখাও করেন গুড্ডু। রাজ্যের নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ রাখছেন গুড্ডু খান।' পাশাপাশি মন্ত্রীর দাবি, তৃণমূল গুড্ডুকে এখনও গ্রহণ করেনি। দোষ করলে গুড্ডুর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক, মন্তব্য অরূপ রায়ের।

যুব তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বেধড়ক মারধর অভিযোগ উঠেছে গুড্ডু খান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টার অভিযোগ রয়েছে। হাওড়া পুরসভার তৃণমূলের প্রাক্তন মেয়র পারিষদের স্বামী গুড্ডু খান। বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন গুড্ডু। তখন থেকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন গুড্ডু, দাবি আরিফের ভাইয়ের। সিসি ক্যামেরার ফুটেজ দেখে গুড্ডুকে আটক করেছে পুলিশ। ২০২১-এ যুব তৃণমূল নেতা আরিফের বাবাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। নিহত ওয়াজুল খান তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা ছিলেন। ওয়াজুল খান খুনেও নাম জড়ায় গুড্ডু খানের।

সিসিটিভি ক্যামেরায় বন্দি:
CCTV ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা। সময় তখন রাত ১১টা ০৩ মিনিট। দেখা গেল গলি দিয়ে দৌড়ে গেলেন এক যুবক। পিছনে জটলার মধ্যে মারধর শুরু হল এক যুবককে। নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কালো রঙের জ্যাকেট পরা ওই যুবক পড়ে গেলেন দাঁড়িয়ে থাকা কয়েকটি মোটরবাইকের ওপর। শুরু হল উইকেট ও ব্যাট দিয়ে বেধড়ক মার।  আগ্নেয়াস্ত্র হাতে এক যুবক তাঁকে টেনে তুললেন। ফের এলোপাথাড়ি বাড়ি পড়ল ব্যাটের। তারপর একটি বাড়ির দরজায় পড়ল ব্যাটের বাড়ি।    

বিজেপির প্রতিক্রিয়া:
গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। এদিন শমীক ভট্টাচার্য বলেন,  গুড্ডু খান, বিজেপিতে যোগদান করেছিল, এটা ঠিকই। বিধানসভা নির্বাচনের সময় অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দিতা করেছেন। তারপর থেকে বিজেপির সঙ্গে তার আর কোনও সম্পর্ক নেই। আবার ঘরের ছেলে, ঘরে ফিরে গিয়েছিল। সে তৃণমূলেই ছিল।'

আরও পড়ুন: বিষ্ণুপুরে ঐতিহ্যবাহী কালিন্দী বাঁধ ভরাটের অভিযোগ ! তদন্তে ভূমি দফতর

সেরা শিরোনাম

21July TMC: ২১ জুলাই ধর্মতলায় কি হবে তৃণমূলের সভা? কী জানালেন কলকাতার পুলিশ কমিশনার?
২১ জুলাই ধর্মতলায় কি হবে তৃণমূলের সভা? কী জানালেন কলকাতার পুলিশ কমিশনার?
West Bengal News Live : রামনবমীতে অশান্তির মামলায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামী
রামনবমীতে অশান্তির মামলায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামী
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
East Burdwan: দামি খাট, AC, আলমারি, কেতুগ্রামের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে উদ্ধার প্রচুর ত্রাণসামগ্রী
দামি খাট, AC, আলমারি, কেতুগ্রামের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে উদ্ধার প্রচুর ত্রাণসামগ্রী

ভিডিও

Humayun Kabir: এবার কি হুমায়ুন কবীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা শুধুই সময়ের অপেক্ষা? | ABP Ananda
West Bengal Assembly: বিধানসভায় পাস হয়ে গেল OBC সংরক্ষণ সংশোধনী বিল | OBC Bill | ABP Ananda
Humayun Kabir News: বারবার বেলাগাম হুমায়ুন কবীরের বিরুদ্ধে রেজিনগর ও শক্তিপুর থানায় জোড়া FIR দায়ের
Suvendu Adhikari: 'এটাই ওর শেষ বক্তব্য,জোড়া FIR আছে',বিধানসভায় হুমায়ুনকে 'আল্টিমেটাম' মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee : DJ-মামলায় আজ ভয়েস টেস্ট, হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজই শুনানির সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Netherlands vs Morocco: বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
Manuel Neuer Retirement: বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Virat Kohli: '১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
'১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
Embed widget