এক্সপ্লোর

Uluberia Accident: প্রিয়জনের শেষকৃত্য সম্পন্ন করে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২

Howrah Accident: জানা গিয়েছে, আজ ভোর সাড়ে ৫টা নাগাদ হাওড়ার উলুবেড়িয়ার ফকিরপাড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে।  

সুনীত হালদার, হাওড়া: বৃহস্পতিবার মর্মান্তিক দুর্ঘটনা উলুবেড়িয়ায় (Uluberia)। প্রিয়জনের শেষকৃত্য সেরে ফেরার সময় লাইটপোস্টে গাড়ির ধাক্কা। এই ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির সঙ্গে আরও একটি গাড়ির সংঘর্ষ হয়। আহত হন ১০ জন।                                                     

জানা গিয়েছে, আজ ভোর সাড়ে ৫টা নাগাদ হাওড়ার উলুবেড়িয়ার ফকিরপাড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে।  বাউড়িয়া থেকে শেষকৃত্য সেরে ফিরছিল বাগনানের একটি পরিবারের সদস্যরা। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়ি লাইটপোস্টে ধাক্কা মারায়, ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। আহত হন ৬ জন। গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়।                                                                    

এরপর দুর্ঘটনাগ্রস্ত গাড়ির সঙ্গে বালি থেকে দিঘাগামী আরেকটি গাড়ির সংঘর্ষে আরও ৪ জন আহত হন। আহতদের উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেপরোয়া গতিই প্রথম গাড়িটির দুর্ঘটনায় পড়ার কারণ বলে পুলিশ জানিয়েছে। 

আরও পড়ুন, নবরাত্রিতে নবরূপে রামলালা, সোনা-রুপো দিয়ে তৈরি পোশাকে অঙ্গরাগ

এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ জনের জানা গিয়েছে মৃতের নাম প্রশান্ত পাঠক ও বুলান ধাড়া। বাড়ি হাওড়ার বাগনানে।বাগনানের মুরালীবাড় এলাকা এক মহিলার শেষকৃত্য করে বাউড়িয়া থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। 

আহতরা এই মুহূর্তে উলুবেরিয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। পুলিশ গাড়ি দুটিকে আটক করেছে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় ১৬ নম্বর জাতীয় সড়কে।

অন্যদিকে, এদিনই সাতসকালে বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা। রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। ভোর সাড়ে ৪টে নাগাদ কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার কাঁচাবেড়িয়ায় বাসন্তী হাইওয়ের ওপর দুর্ঘটনা ঘটে। গাড়ির সন্ধান পেতে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।              

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget