এক্সপ্লোর

Howrah News: কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য উলুবেড়িয়ায়

Howrah News Update: পরিবার সূত্রে খবর, বুধবার উলুবেড়িয়া স্টেশনে জামাইবাবুর সঙ্গে দেখা করতে যায় নির্যাতিতাফেরার সময় কিশোরীর ওপর হামলা করে পাঁচ-ছয় জন দুষ্কৃতী।

সুনীত হালদার, দিঘা: দিঘায় (Digha) পর্যটককে গণধর্ষণের রেশ কাটতে না কাটতে নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল উলুবেড়িয়ায় (Uluberia Update)। পরিবারের অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে রেল পুলিশ। গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে (Uluberia Sub-Divisional Hospital) চিকিৎসাধী নির্যাতিতা।

গণধর্ষণের অভিযোগ: দিঘায় পর্যটক তরুণীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে,বাঙালির সাধের দিঘা কি এখন আর নিরাপদ নয় পর্যটকদের জন্য়। দিঘার বেহাল আইনশৃঙ্খলার অভিযোগ তুলে পথে নেমেছে বিজেপি। সেই ঘটনার রেশ কাটার আগেই কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল উলুবেড়িয়ায়। পরিবার সূত্রে খবর, বুধবার উলুবেড়িয়া স্টেশনে জামাইবাবুর সঙ্গে দেখা করতে যায় নির্যাতিতাফেরার সময় কিশোরীর ওপর হামলা করে পাঁচ-ছয় জন দুষ্কৃতী। কিশোরীকে ৫০ মিটার দুরের ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে হয় বলে অভিযোগ।আধ ঘণ্টার বেশি অচৈতন্য অবস্থায় পড়ে ছিল নির্যাতিতা। জ্ঞান ফিরতে নিজেই বাড়ি ফেরে কিশোরী। কিশোরী বাড়ি ফিরতে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন অংশে চোট দেখতে পান পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, এরপরে নির্যাতনের কথা জানায় কিশোরী। উলুবেড়িয়া জিআরপি থানাতে অভিযোগ দায়ের হয়। পরিবারের সঙ্গে কথা বলে উলুবেড়িয়া থানার পুলিশও।

নির্যাতিতার মা বলেন, “শরীরে আঘাত ছিল, মাথা ফেটে গেছে। কিছুক্ষণ পরে হাসপাতালে আসার পথে গণধর্ষণের কথা বলে। কাউকে চিনতে পারেনি। পুলিশের কাছে গেছিলাম।’’ কিশোরী উলুবেরিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা দায়ের করেছে উলুবেড়িয়া GRP। নির্যাতিতার বয়ান নেওয়া হয়েছে। নির্যাতিতার এক আত্মীয় জানিয়েছেন, “জামাইবাবু ডেকেছিল বলে এসেছিল। বাড়ি যাওয়ার পথে ৫-৭ জন হামলা করে। মারা গেছে ভেবে ফেলে চলে যায়। ওর মোবাইলও নিয়ে গেছে। হুঁশ ফিরতে বাড়ি ফিরে আসে।’’

হোটেল ঠিক করে দেওয়ার নাম করে, তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দিঘায়। অভিযোগকারিণীর এক আত্মীয় দাবি করেছিলেন, ঘটনার সময় ৪ জন ছিলেন। অথচ FIR-এ উল্লেখ ছিল ২ জনের। এই ঘটনায় দিঘা থানা মারধর, ধর্ষণ, ছিনতাই ও একই উদ্দেশে অপরাধ সংগঠিত করার ধারায় মামলা রুজু করেছিল। কিন্তু, একাধিক ব্যক্তির উপস্থিতির পরও, কেন গণধর্ষণের বদলে ধর্ষণের ধারা দেওয়া হয়েছে তা নিয়েও প্রশ্ন ওঠে। আর তার রেশ কাটতে না কাটতেই এবার রাজ্যের আরেক জেলায় গণধর্ষণের অভিযোগ উঠল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: East Midnapore: ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই ছাত্রের, শোকের ছায়া কোলাঘাটে

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget