এক্সপ্লোর

Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?

Building Collapsed: একটানা বৃষ্টিতে হঠাৎ ভেঙে পড়ল শতবর্ষ প্রাচীন একটি তিনতলা বাড়ির ভেতরের অংশ।

সুনীত হালদার, হাওড়া : নাগাড়ে বৃষ্টির জেরে উত্তর হাওড়ার বাবুডাঙ্গা শ্রীরাম ঢ্যাং রোডে প্রায় শতবর্ষ প্রাচীন একটি তিনতলা বাড়ির ভেতরের অংশ আচমকাই ভেঙে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত ঘরে আটকে পড়েন বাড়ির বৃদ্ধ মালিক। ঘটনাস্থলে দমকল কর্মীরা এসে তৎপরতার সঙ্গে শুরু করেন উদ্ধারকাজ। তিনতলা বাড়ির ওই দুর্ঘটনাগ্রস্থ ঘরের জানলার লোহার রড কেটে, আটকে থাকা বৃদ্ধকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তারপর মইয়ের সাহায্যে নামিয়ে আনা হয় বৃদ্ধকে। কয়েকদিন আগেই ভবানীপুরে ভেঙে পড়েছিল বেশ পুরনো একটি লাইব্রেরি একাংশ। সেই সময়েও অনুমান করা হয়েছিল নাগাড়ে বৃষ্টির জেরেই হয়তো পাঠাগারের ওই অংশ ধসে গিয়েছে। 

কয়েকদিন আগেই ভবানীপুরে ভেঙে পড়েছিল ৮২ বছরের পুরনো লাইব্রেরির একাংশ। ভবানীপুরের ধীরেন্দ্রনাথ ঘোষ রোডের ভবানীপুর পাঠাগারের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বুধবার ১২ অগস্ট সন্ধ্যায়। আচমকাই ঘটেছে দুর্ঘটনা। ধীরেন্দ্রনাথ ঘোষ রোডের পাশের লেন ভেঙে পড়া লাইব্রেরির অংশে আটকে যায়। অনুমান, বেশ কয়েকদিন ধরে কলকাতায় যে ভারী বৃষ্টি হচ্ছে, তার জেরে জল জমে গিয়েই পাঠাগারের এই অংশ আচমকা বসে যায়, ভেঙে পড়ে। যে বাড়িতে এই পাঠাগার রয়েছে সেটিও প্রায় ২০০ বছরের পুরনো বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। 

'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর 

সোমবার ১৭ অগস্ট সকাল থেকেই ভারী বৃষ্টি হচ্ছে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে। আগামীকাল অর্থাৎ ১৮ অগস্ট মঙ্গলবারও দক্ষিণবঙ্গজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান - এই তিন জেলার কিছু অংশে ভারী থেকে অতি ভারী অর্থাৎ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত এবং এই জেলাগুলিরই দু-এক জায়গায় অতিরিক্ত ভারী বৃষ্টি অর্থাৎ ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই তিন জেলায় লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বাকি জেলার মধ্যে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বেদিনীপুর - এই তিন জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া যার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। সারা দক্ষিণবঙ্গজুড়েই মঙ্গলবার ১৮ অগস্ট চলবে ঝড়বৃষ্টি এবং তার জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..মানুষের জীবন অনেক মূল্যবান", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Advertisement

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget