এক্সপ্লোর

Howrah Promoter Death: হাওড়ায় প্রোমোটার খুনে এখনও অধরা দুই মূল অভিযুক্ত, এবার তদন্তভার নিল CID

Howrah News: খুনের পর তিন দিন হতে চললেও এখনও খোঁজ মেলেনি মূল আততায়ী হারুন খান ও রোহিত হোসেনের। নিহতের পরিবারের আবেদনে সাড়া দিয়ে এবার হাওড়ায় প্রোমোটার খুনের তদন্ত করবেন সিআইডি আধিকারিকরা, এল নির্দেশ

হাওড়া, পার্থপ্রতিম ঘোষ: ভোটের আগে হাওড়ায় (Howrah) শ্যুটআউট। হাড়হিম করা খুনের ঘটনায় তোলপাড়। হাওড়ার পিলখানা রোডে (Pilkhana Road) প্রোমোটার খুনে এখনও অধরা মূল দুই অভিযুক্ত। তবে খুনের পর তিন দিন হতে চললেও এখনও খোঁজ মেলেনি মূল আততায়ী হারুন খান ও রোহিত হোসেনের। এবার এই ঘটনার তদন্তভার গেল সিআইডি-র হাতে। নিহতের পরিবারের আবেদনে সাড়া দিয়ে এবার হাওড়ায় প্রোমোটার খুনের তদন্ত করবেন সিআইডি আধিকারিকরা (CID Officials)।   

হাওড়ায় প্রোমোটার (Promoter) সফিক খান খুনের ঘটনায় ২ দিন পেরিয়ে গেলেও এখনও অধরা দুই আততায়ী। প্রোমোটারকে গুলি করে খুনের ঘটনার CCTV ফুটেজ থাকা সত্ত্বেও কেন এখনও ধরা গেল না দুই মূল অভিযুক্তকে? যদিও ঘটনায় ইতিমধ্যেই ৩জনকে গ্রেফতার করা হয়েছে। তবে বেপাত্তা হারুন খান ও রোহিত হোসেন নামের দুই মূল অভিযুক্ত। ঘটনার তিন দিন পেরোতে চলল, এখন মূল দুই অভিযুক্তকে খুঁজেই পায়নি পুলিশ। আর এই ঘটনায় ক্ষোভে কার্যত ফুঁসছে পিলখানা রোডের বাসিন্দারা। ঘটনাপ্রবাহ দেখে রাজ্য পুলিশের তদন্তের ওপর অনাস্থা জানানো হয় নিহতের পরিবারের তরফে। আর তারপরেই আসে সিআইডি তদন্তের নির্দেশ। 

এবার হাওড়ায় প্রোমোটার খুনের ঘটনার তদন্ত করবে সিআইডি। নিহতের পরিবারের তরফে জানানো হয়েছিল যে গোলাবাড়ি থানার পুলিশের তদন্তের ওপর তারা একদমই ভরসা রাখতে পারছে না। ফলে পরিবারের তরফে আবেদন জানানো হয় যাতে এই ঘটনার তদন্তভার সিআইডি গ্রহণ করে। এরপর আজ অর্থাৎ শুক্রবার বিকেলবেলা সিআইডি তদন্তের নির্দেশ হয়। জানা যাচ্ছে, আজকের মধ্যেই কেস ডায়েরি হাতে নেবে CID। এরপর কী হবে ঘটনার তদন্তের অভিমুখ? তা সিআইডি তদন্তের (CID Investigation) পরেই স্পষ্ট হবে। 

কী ঘটেছিল? 

হাওড়ায় হাড়হিম করা এই খুনের সিসিটিভি ফুটেজে (CCTV Footage) দেখা যাচ্ছে, প্রথমে প্রোমোটার সফিক খানকে লক্ষ্য করে পিছন থেকে গুলি করে রোহিত হোসেন। সফিক তৎক্ষনাৎ মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাঁর উপর গুলি চালায় হারুন খান। ফুটেজে দেখা যাচ্ছে, ঘটনার ঠিক আগে রাস্তায় দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলেন নিহত প্রোমোটার। 

এই ঘটনার পরেই প্রকাশ্যে এসেছে একাধিক ভাইরাল ভিডিও (Viral Video)। যেখানে দেখা গেছে, হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক (TMC MLA) গৌতম চৌধুরীর বাইকে সওয়ার আততায়ী হারুন খান। কোথাও আবার দেখা গেছে বিধায়কের সঙ্গে মিছিলে হাঁটছেন খুনে অভিযুক্ত হারুন খান।

সেরা শিরোনাম

News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget