এক্সপ্লোর

Howrah News: কোলের সন্তান বিক্রিতে অভিযুক্ত দম্পতি, হাওড়ায় শিশুবিক্রিতে দালালচক্রের হদিশ! তদন্তে পুলিশ

Child Trafficking Racket: পুলিশের তরফে ধৃতদের বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস কেয়ার অফ চিলড্রেন-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।

সুনীত হালদার, হাওড়া: গর্ভজাত সন্তান বিক্রি করে দেওয়ার অভিযোগ। হাওড়ায় গ্রেফতার এক দম্পতি। শিশুবিক্রির তদন্ত করতে গিয়ে দালালচক্রের হদিশ মিলেছে বলেও খবর। তাতে আর এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ (Howrah Sankrail Police)। তিনি গোটা চক্রে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে (Child Trafficking Racket)। 

শিশুবিক্রির তদন্ত করতে গিয়ে দালালচক্রের হদিশ মিলেছে বলেও খবর

হাওড়ার (Howrah News) সাঁকরাইলের (Sankrail News) ঘটনা। সেখানকার উলা গ্রামের বাসিন্দা রকত্না বর এবং বিশ্বজিৎ বর। তাঁর স্বামী-স্ত্রী।  দুই জনকেই গ্রেফতার করেছে সাঁকরাইল থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে দালাল চক্রের সঙ্গে সংযোগ থাকায় অভিযুক্ত শ্য়ামলী নস্করকেও। ওই দম্পতির দুই সন্তান বিক্রিতে তিনিও যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রত্না এবং বিশ্বজিতের চার ছেলেমেয়ে। তেমন কাজকর্ম করেন না বিশ্বজিৎ। মূলত বেকারই তিনি। স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়িতেই থাকেন। লকডাউনের সময়, ২০২০ সালে তাঁদের এক কন্যাসন্তান হয়। উলুবেড়িয়ায় ওই কন্য়াসন্তানকে বিক্রি করে দেন রত্না এবং বিশ্বজিৎ। তবে সেখানেই শেষ নয়। 

আরও পড়ুন: Sukanta Majumdar: "বিচারপতি গঙ্গোপাধ্যায় যে ভাবে ন্যায়ের জন্য লড়াই করছেন প্রশংসনীয়", মন্তব্য সুকান্তের

পুলিশ জানতে পেরেছে, মাস দেড়েক আগে ফের রত্না এবং বিশ্বজিতের একটি পুত্রসন্তান হয়। সেই ছেলেকে তাঁরা নলপুরে বিক্রি করে দেন বলে অভিযোগ। সম্প্রতি আরও দুই শিশুকে ওই দম্পতি বিক্রি করে দিতে ওই দম্পতি চেষ্টা চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে। কোনও ভাবে তা টের পেয়ে যান আশেপাশের লোকজন। তাঁরাই পুলিশকে খবর দেন।

স্থানীয়দের তরফে বুধবার রাতে সাঁকরাইল থানায় খবর যায়। গোটা ঘটনা জানতে পারে রত্না এবং বিশ্বজিৎকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় শিশু বিক্রির দালাল চক্রের সঙ্গে সংযোগ থাকার অভিযোগে শ্যামলী নামের আর এক মহিলাকে নলপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।  বৃহস্পতিবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হয়।

স্থানীয়দের তরফে বুধবার রাতে সাঁকরাইল থানায় খবর যায়, তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

পুলিশের তরফে ধৃতদের বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস কেয়ার অফ চিলড্রেন-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের আপাতত পাঁচদিনের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছে পুলিশ।  

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget