এক্সপ্লোর

Dilip Ghosh: রামনবমী ইস্যুতে নিশানা, দিলীপের প্রশ্নের মুখে 'পিসি ও ভাইপো'

Dilip Attacks Mamata on Rama Navami: হাওড়া শিবপুর হিংসাকাণ্ডে নাম না করেই 'পিসি ও ভাইপোকে' প্রশ্নের সামনে রেখেছেন দিলীপ ঘোষ।

কলকাতা: হাওড়া শিবপুর হিংসাকাণ্ডে (Shibpur Violence) ইতিমধ্যে তৃণমূলনেত্রীকে তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিকেলে করেছেন সাংবাদিক বৈঠক। আর এবার ট্যুইটে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (BJP Leader Dilip Ghosh)। নাম না করেই 'পিসি ও ভাইপোকে' প্রশ্নের সামনে রেখেছেন তিনি।

ট্যুইটে তিনি বিস্ফোরক অভিযোগ জানিয়ে বলেন,' রামনবমীর দিন পিসি এবং ভাইপো ধর্না করেছিলেন। মুখ্যমন্ত্রী হিন্দুদের উৎসবে ধর্না করেন এবং অন্যান্য ধর্মের উৎসবে ছুটি দেন। কীভাবে তিনি নিজেকে হিন্দু বলে দাবি করেন ? প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। এখানেই শেষ নয়, ট্যুইটে আপলোড করা ভিডিওতে দিলীপ ঘোষকে গঙ্গা আরতি নিয়েও প্রশ্ন করতে শোনা যায়। তিনি বলেন, আপনি গঙ্গা আরতি করতে যান, এদিকে বিজেপি গঙ্গা আরতি করতে গেলে পুলিশে আটকে দেন। আপনি তো কোনও দিন গঙ্গাপুজো করেন না, নরেন্দ্র মোদিকে আমরা দেখেছি , গঙ্গায় গিয়ে ডুব দিতে, গঙ্গা পুজো করতে।' 

প্রসঙ্গত,হাওড়া ও ডালখোলায় রাম নবমীর মিছিলের উপর হামলার অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ঘটনার এনআইএ তদন্ত দাবি করেছেন শুভেন্দু অধিকারী। অশান্ত এলাকাগুলিতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি। আগামী সোমবার এই মামলার শুনানি, ট্যুইট করে জানালেন শুভেন্দু অধিকারী। 

সাংবাদিক বৈঠকে এদিন শুভেন্দু, এর কারণ ব্যাক্ষা করে, 'দিদি তথাকথিত ধর্নার মঞ্চ থেকে পরশুদিন, রামনবমীর অনুষ্ঠানকে, তার শোভাযাত্রাকে , রামনবমী পালনকে সকলের সামনে ব্যপকভাবে আক্রমণ করেছিলেন। আপনাদের জেনে রাখা দরকার রামনবমী কোনও রাজনৈতিক দলের কর্মসূচি ছিল না। গত দু-তিন মাস ধরে বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, এবং অসংখ্য সনাতন ধর্মকে রক্ষা করার সংগঠনগুলি, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে এই রামনবমীর অনুষ্ঠান, কোভিড পরবর্তী সময়ে, যেহেতু সব বিধিনিষেধ উঠে গিয়েছে, বিপুল উৎসাহ , উদ্দীপনার সঙ্গে পালনের প্রস্তুতি নিয়েছিল।'

যদিও অপরদিকে, রামনবমীর ( Ramnavmi ) মিছিল ঘিরে পাছে কোনও অশান্তি বাঁধে, তাই আগে থেকেই বারবার সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। ২৯ ও ৩০ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjeee ) ধর্নামঞ্চ থেকে বলেন, মিছিল হবে, তবে তা যেন কোনও অশান্তিকে ইন্ধন না জোগায়। মিছিলের জন্য নির্ধারিত রুট মেনে চলার কথাও বারবার বলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তা সত্ত্বেও রামনবমীর বিকেলে বড় রকমের অশান্তির সাাক্ষী থাকল হাওড়ার শিবপুর অঞ্চল। সেই অশান্তি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পেরেছে পুলিশ ? শিবপুরে হিংসার পর এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে ( Suman De ) দেওয়া এক্সক্লুসিভ টেলিফোনিক সাক্ষাৎকারে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন, 'উস্কানি দিয়ে বলানোর চেষ্টা', তিলজলাকাণ্ডে বিস্ফোরক NCPCR-র চেয়ারপার্সন

মুখ্যমন্ত্রী এদিন বলেন, 'বারবার তিনি সনির্বন্ধ অনুরোধ জানিয়েছিলেন শান্তিপূর্ণভাবে রামনবমীর মিছিল করার। সেই সঙ্গে চলছে রমজান মাসও। দুই-ই যাতে শান্তিতে পালিত হয়, তার জন্য আবেদন করেছিলেন তিনি। কিন্তু এর পিছনে বিজেপির ষড়যন্ত্র দেখছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, ' ধর্ম কখনও অশান্তিকে প্রশ্রয় দেয় না, ধর্ম শান্তির কথা বলে, কিন্তু বিজেপির এটা প্ল্যান ছিল, যেমন করে হোক দাঙ্গা লাগাবে। গতকাল বিজেপি দেশের প্রায় ১০০ টা জায়গায় করে। হাওড়ার ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক।'

 

সেরা শিরোনাম

Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
West Burdwan: রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget