এক্সপ্লোর

Accident at Howrah Station : হাওড়া স্টেশনের বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা পথচারীদের

Howrah Accident : যে ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন। একজনের পা ভেঙেছে। আহতদের হাওড়া স্টেশন থেকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর একজনে ছেড়ে দেওয়া হয়। আর একজন ভর্তি হাসপাতালে।

সুনীত হালদার, হাওড়া : হাওড়া স্টেশনের বাসস্ট্যান্ডে দুর্ঘটনা (Bus Accident at Howrah Station)। আহত ২। নিয়ন্ত্রণ হারিয়ে শিয়ালদা-হাওড়া ময়দান রুটের বাস ধাক্কা। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ২ টি বাসে ধাক্কা। যাতে হন আহত ২ পথচারী।

প্রত্যক্ষদর্শীদের আশঙ্কা, নিয়ন্ত্রণ হারানো বাসটি যদি সাগর থেকে পুণ্যার্থীদের ছেড়ে ফেরা সরকারি বাসে ধাক্কা না মেরে সরাসরি গঙ্গাসাগর মেলার জন্য হাওড়া স্টেশনের বাইরে থাকা ক্যাম্পে এসে ধাক্কা মারত, তাহলে ভয়াবহ আকার নিতে পারত ঘটনা। ইতিমধ্যে নিয়ন্ত্রণ হারানো বাসটিকে পুলিশ আটক করেছে। গ্রেফতার করা হয়েছে বাসের চালককে।

হাওড়া ব্রিজ থেকে নেমে হাওড়া স্টেশনের দিকে ঢুকতে বাঁকের মুখে দাঁড়িয়ে থাকা একটি সরকারি বাসের পিছনে বিকেল পৌঁনে পাঁচটা নাগাদ এসে ধাক্কা মারে বেসরকারি বাসটি। সরকারি বাসটি ধাক্কা খেয়ে এগিয়ে আরও একটি বাসকে ধাক্কা মারে। যে ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন। একজনের পা ভেঙেছে। আহতদের হাওড়া স্টেশন থেকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। যেখানে প্রাথমিক চিকিৎসার পর একজনে ছেড়ে দেওয়া হয়। আর একজন ভর্তি রয়েছেন হাসপাতালে।

ঠিক কী হয়েছে

হাওড়া স্টেশনের বাইরে গঙ্গাসাগর মেলার জন্য তৈরি করা হয়েছে একটি অস্থায়ী ক্যাম্প। যে ক্যাম্পে গঙ্গাসাগরের জন্য আগত পুণ্যার্থীদের জন্য সবরকম ব্যবস্থাপনার পাশাপাশি ছাড়ছে বাসও। সেখানেই পুণ্যার্থীদের এনে নামিয়ে দাঁড়িয়ে ছিল একটি সরকারি বাস। তখনই সেই বাসটির পিছনে এসে সজোরে ধাক্কা মারে বেসরকারি বাসটি। জানা যাচ্ছে, হাওড়া ব্রিজ থেকে নেমে হাওড়া স্টেশনের সামনে বাঁকের মুখে ব্রেক ফেল করে শিয়ালদা-হাওড়া ময়দান রুটের বাসটির। নিয়ন্ত্রণ হারিয়ে তা সজোরে গিয়ে সরকারি বাসটিতে ধাক্কা মারে।

ধাক্কার জেরে সরকারি বাসটি কিছুটা এগিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা আরও একটি বাসে ধাক্কা মারে। তার আঘাতেই ২ জন আহত হন। একজনের পা ভাঙে। তাঁদের নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। পুলিশ বাসটিকে আটক করার পাশাপাশি বাসচালককে গ্রেফতার করলেও আতঙ্কিত প্রত্যক্ষদর্শীদের শঙ্কা, যদি ওখানে গঙ্গাসাগর মেলার ক্যাম্পের সামনে বাসটি না দাঁড়িয়ে থাকত, তাহলে তো বাসটি এসে সরাসরি ধাক্কা মারত পথচারীদের। সেক্ষেত্রে ঘটে যেতে পারত মস্ত বড় দুর্ঘটনা। 

আরও পড়ুন- রাহুল গান্ধীর পর অধীর চৌধুরী, বাংলায় কংগ্রেসের ভারত জোড়োয় বামেদের আমন্ত্রণ কংগ্রেসের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget