এক্সপ্লোর

Bharat Jodo Yatra : রাহুল গান্ধীর পর অধীর চৌধুরী, বাংলায় কংগ্রেসের ভারত জোড়োয় বামেদের আমন্ত্রণ কংগ্রেসের

Rahul Gandhi : কেন্দ্রীয়ভাবে প্রাথমিক আমন্ত্রণ থাকলেও প্রদেশ কংগ্রেস আমন্ত্রণ করেনি তৃণমূলকে। এদিকে, বামেদের ডাকা নিয়ে কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি।

কলকাতা : বাংলায় ভারত জোড়ো যাত্রায় (Bharat Joro Yatra) এবার বামেদের আমন্ত্রণ জানালেন অধীর চৌধুরী (Adhir Choudhury)। ২৩ জানুয়ারি, কার্শিয়ঙের গিদ্দা পাহাড়ে শেষ হবে এই পদযাত্রা। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এ রাজ্যের সব বিজেপি বিরোধী রাজনৈতিক দলের কাছে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তবে, সেই তালিকায় নেই তৃণমূল (TMC)। আগে নিজেদের দল জুড়ুন। তৃণমূল কারও আমন্ত্রণের অপেক্ষা করে না, পাল্টা কটাক্ষ তৃণমূল সাংসদ শান্তনু সেনের (Shantanu Sen)।

চিঠি পাঠানো হয়েছে, সিপিএম-সহ বামফ্রন্টের শরিক দলগুলিকে। এর আগে ভারত জোড়ো যাত্রায় আমন্ত্রণ জানিয়ে সিপিএম (CPIM), তৃণমূল-সহ বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলকেই চিঠি দিয়েছিলেন রাহুল গাঁধী (Rahul Gandhi)। এদিকে গোটা বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। গেরুয়া শিবিরের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, বাম-কংগ্রেস পুরনো সঙ্গী। নির্বাচনের আগে হয়তো জোট বাঁধবেন। তাই আগেই যদি একসঙ্গে হাঁটেন, তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে। 

এদিকে, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় বামেরা যোগ দেবেন কি না জানতে চাইলে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim) বলেছেন, 'ভারত জোড়ো কংগ্রেসের সফল কর্মসূচি। আমরা সাফল্য কামনা করি। আমাদের তো অনেক প্রোগ্রাম ঠিক করা আছে। দলের সঙ্গে কথা বলে ঠিক করব।'

রাহুলের ভারত জোড়ো যাত্রা

দেশজুড়ে সাম্প্রদায়িক বিভাজন রুখতে গত বছরের ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেন রাহুল গান্ধী। বিজেপি বিরোধী একাধিক দল রাহুল গান্ধীর পদযাত্রায় পা মেলালেও তৃণমূলকে সেখানে দেখা যায়নি। তৃণমূল সাংসদ (TMC MP) শত্রুঘ্ন সিন্হা রাহুল গান্ধী এবং ভারত জোড়ো যাত্রার ভূয়সী প্রশংসা করলেও, সৌগত রায় স্পষ্টই বুঝিয়ে দেন, এক্ষেত্রে দলের অবস্থান ভিন্ন। 

৩০ জানুয়ারি ভারত জোড়ো যাত্রার শেষদিনে, রাহুল গান্ধীর কর্মসূচিতে সামিল হওয়ার জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সব বিরোধী দলকে আমন্ত্রণ জানিয়েছেন। তার মধ্যেও রয়েছে তৃণমূল। তবে, বাংলায় ভারত জোড়ো যাত্রার শুরুর আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছিলেন, এ রাজ্যে বিজেপির পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধেও তাঁরা আওয়াজ তুলবেন। এবার অধীরের আমন্ত্রিতদের তালিকায়, সিপিএম জায়গা পেলেও, রইল না তৃণমূল!

বাংলায় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা বর্তমানে অধীর চৌধুরীর  জেলা মুর্শিদাবাদে রয়েছে। এদিন সুতির D N কলেজ মোড় থেকে কর্মসূচি শুরু হয়। নিমতিতা হয়ে ভারত জোড়ো যাত্রা পৌঁছয় ধুলিয়ানের ডাকবাংলো মাঠে। আগামী ২৩ জানুয়ারি, কার্শিয়ঙের গিদ্দা পাহাড়ে শেষ হবে এই পদযাত্রা।

আরও পড়ুন- দিদির সুরক্ষাকবচের প্রচারে তৃণমূলকর্মীর ঘাড়ধাক্কা, চড়ের পর এবার 'হুমকি'!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget