এক্সপ্লোর

Howrah Station : হাতাহাতি, লাঠিচার্জ, হকারদের সঙ্গে আরপিএফের সংঘর্ষে রণক্ষেত্র হাওড়া স্টেশন 

RPF-Hawker Clash : হাওড়া স্টেশনে হকাররা আসতেই আরপিএফের বাধা, হাতাহাতি। গোটা ঘটনার জেরে যাত্রীদের মধ্যে তৈরি হয় তীব্র আতঙ্ক। বেশ কয়েকজন হকারকে আটক করা হয়।

সুনীত হালদার, অরিত্রিক ভট্টাচার্য ও সৌমিত্র কুমার রায়, হাওড়া : হকারদের সঙ্গে আরপিএফের (RPF) সংঘর্ষে রণক্ষেত্র হাওড়া স্টেশন। হাতাহাতি, লাঠিচার্জে যেন যুদ্ধক্ষেত্র হয়ে উঠল হাওড়া স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্ম। হকারিতে বাধা দেওয়ার অভিযোগে হাওড়া স্টেশনে (Howrah Station) বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল। হাওড়া স্টেশনে হকাররা আসতেই আরপিএফের বাধা, হাতাহাতি। গোটা ঘটনার জেরে যাত্রীদের মধ্যে তৈরি হয় তীব্র আতঙ্ক। বেশ কয়েকজন হকারকে আটক করা হয়।

হাওড়া স্টেশনের দোকানে বিক্ষোভ দেখানোর কর্মসূচি ঘিরে সংঘর্ষ বাঁধে। হকারিতে বাধা দেওয়ার অভিযোগে বিক্ষোভ কর্মসূচি ঘিরে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া স্টেশন। এক সংগঠনের আওতায় বিভিন্ন স্টেশনে হকারি করতে আরপিএফ বাধা দিচ্ছে, এই অভিযোগ জানিয়ে হাওড়া স্টেশনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিলেন হকাররা। তারা একসঙ্গে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যার পরই আরপিএফ তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ হকারদের। ঘটনায় বেশ কয়েকজন হকার আহত হয়েছেন বলেই খবর।

গত বৃহস্পতিবারও হকারদের (Hawker) সঙ্গে আরপিএফের একপ্রস্থ ঝামেলা হয়েছিল। হাওড়া স্টেশনে যে হকাররা বসেন তাঁদের তুলে দিতে চেয়েছিল আরপিএফ। যদিও শেষপর্যন্ত তেমনটা সেদিন হয়নি। তবে যে ঘটনাক্রমের রেশ তৈরি হয়েছিল সেদিন, তাই এদিন রণক্ষেত্রের চেহারা নেয়। দু'পক্ষের হাতাহাতির বাঁধে। হকারদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

গত বছরের অগাস্ট মাসে সাঁতরাগাছি স্টেশনেও তৈরি হয়েছিল ধুন্ধুমার। হকার-আরপিএফের মারামারিতে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। সাঁতরাগাছি স্টেশন (Santragachi Rail Station) আরপিএফের লাঠিতে এক হকারের মাথা ফাটার অভিযোগে বিক্ষোভ হয়েছিল। আরপিএফের লাঠিচার্জের অভিযোগে হকারের মাথা ফাটার জেরে দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছির পাশের রামরাজাতলা স্টেশনে চলে রেল অবরোধ চলেছিল। বেশ কিছুটা সময়ের জন্য বিপর্যস্ত হয়ে পড়েছিল রেল পরিষেবা। 

                                                                                                           

আরও পড়ুন- বান্ধবীকে দামি গাড়ি উপহার, কোটি কোটির সম্পত্তি ! গ্রেফতার কনস্টেবল

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget