এক্সপ্লোর

Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ

রেল সূত্রের খবর, ট্রেনটি যখন হাওড়া স্টেশন ছেড়ে রওনা দেয় ঠিক ১০০ মিটার দূরে হঠাৎ প্যানটোগ্রাফের তার ছিঁড়ে যায়।

কলকাতা: হাওড়া স্টেশনে ঢোকার মুখে  লোকাল ট্রেনের প্যানটোগ্রাফ তারের সঙ্গে জড়িয়ে বিপত্তি। আটকে পড়ে ট্রেন। ফলে হাজার হাজার যাত্রী নাকাল হন। আজ দুপুর দুটো নাগাদ আপ বর্ধমান স্পেশাল লোকালে ঘটনাটি ঘটে।              

রেল সূত্রের খবর, ট্রেনটি যখন হাওড়া স্টেশন ছেড়ে রওনা দেয় ঠিক ১০০ মিটার দূরে হঠাৎ ট্রেনটির প্যানটোগ্রাফ তারের সঙ্গে জড়িয়ে যায়। এর ফলে ট্রেনটি লাইনের উপর দাঁড়িয়ে পড়ে। এর ফলে হাওড়া স্টেশনে ঢোকার মুখে বেশ কয়েকটি লাইন ব্লক হয়ে যায়। এর ফলে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।                    

বেশ কিছু লোকাল ট্রেন লিলুয়া স্টেশনের আশেপাশে দাঁড়িয়ে পড়ে। হাজার হাজার যাত্রী  বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইন ধরে হাঁটতে হাঁটতে হাওড়া স্টেশনের দিকে রওনা দেন। রেল সূত্রে খবর, এক থেকে চার নম্বর প্লাটফর্ম পর্যন্ত ট্রেন চলাচল সবচেয়ে বেশি ব্যাহত হয়।                                                

পরে রেল কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করলে দুপুর সাড়ে তিনটের নাগাদ ট্রেনটি ছেড়ে যায়। এরপর ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। তবে রেল যাত্রীরা জানিয়েছেন দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার ফলে তারা দূরপাল্লার ট্রেন মিস করেছেন। অনেকে সময় মতো হাওড়া স্টেশনে পৌছাতে পারেননি।                              

                                 

এদিকে, আজ ভদ্রেশ্বরেও রেল লাইনে সমস্যা ছিল। রেল ইঞ্জিন বেলাইন হয়ে গিয়েছিল। হাওড়া বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বেশ কিছু সময়ের জন্য। সকাল ৮.১৫ নাগাদ ব্যান্ডেলের দিকে যাওয়ার সময় ইঞ্জিন বেলাইন হয়ে যায়। আপ লাইন ও রিভার্স লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পরে। শুধু একটি ডাউন লাইন দিয়ে ট্রেন চলছে। ইঞ্জিন তোলার কাজ শুরু হয়েছে।                            

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Adhir On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
RG Kar Case: আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?
আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?
Advertisement

ভিডিও

Medicine Ban News: গুণগত মান খারাপ, ফের ৩৬টি নির্দিষ্ট ব্যাচ নম্বরের ওষুধ বিক্রি নিষিদ্ধ| ABP Ananda
R G Kar Case: ব্যারাকপুর আদালত থেকে সব নথি পাঠাতে হবে শিয়ালদা আদালতে, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Dilip Ghosh on Indranil Sen |
Kunal Ghosh-Snehashis Chakraborty |
Mamata Banerjee |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget