এক্সপ্লোর

Howrah Station: হাওড়ায় ট্রেন চলাচলে অসুবিধা, এই ২ রেলব্রিজ ভাঙার বড় সিদ্ধান্ত রেলের

Howrah Rail Bridge: পাকাপাকি সমাধান করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছে পূর্ব রেল। 

সুনীত হালদার, হাওড়া: টাইম টেবিল অনুযায়ী চলবে ট্রেন। বাড়াতে হবে যাত্রী সুবিধা। তাই ভেঙে ফেলা হবে প্রায় শতবর্ষ প্রাচীন ২ রেল ব্রিজ। হাওড়া স্টেশনের ট্রেন চলাচল সময়ে করতে পূর্ব রেলের বড়সড় পরিকল্পনা। যুদ্ধকালীন তৎপরতায় রাতদিন চলছে কাজ।

হাওড়া স্টেশনকে বলা হয় গেটওয়ে অফ ইস্ট। এই স্টেশন দিয়ে প্রতিদিন প্রায় ১০ লক্ষ যাত্রী যাতায়াত করেন। মেইল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেন মিলিয়ে আপ এবং ডাউনে প্রায় ৬০০টি ট্রেন চলে। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সাথে স্টেশনে যাত্রী চাপ বাড়তে থাকায় দেখা দেয় একাধিক সমস্যা। 

হাওড়া স্টেশনের ওল্ড এবং নিউ কমপ্লেক্স এ প্ল্যাটফর্মের সংখ্যা কম থাকায় ট্রেন ঢুকতে বা বের হতে সমস্যা দেখা দেয়। এর ফলে টাইম টেবিল অনুযায়ী ট্রেন চালানো কার্যত অসম্ভব হয়ে যায়। এর পাকাপাকি সমাধান করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছে পূর্ব রেল। 

যেখানে সালকিয়ায় ১২০ বছরের পুরানো বেনারস ব্রিজ এবং হাওড়া ময়দান এর কাছে ৯১ বছরের পুরনো চাঁদমারি ব্রিজ ভেঙে ফেলা হবে। যাতে হাওড়া স্টেশন ঢোকার আগে ট্রেন লাইনের সম্প্রসারণ করা যায়। আগে যেখানে বেনারস ব্রিজের নিচে ট্রেন চলাচলের জন্য ৩৬ মিটার জায়গা ছিল সেটা বাড়িয়ে ৬৬ মিটার করা হচ্ছে। একইভাবে চাঁদমারি ব্রিজের নিচে লাইন পাতার জায়গা ৬০ মিটার থেকে ১৩৪ মিটার করা হচ্ছে। 

এছাড়াও হাওড়া রেল ইয়ার্ডের কাছে চারতলা বাড়ি বানানো হবে। সেখান থেকেই ইন্টারলকিং সিগন্যাল সিস্টেম নিয়ন্ত্রণ করা হবে। এছাড়াও কবজ সিস্টেম চালু করা হবে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, বেনারস রোড ব্রিজ এবং চাঁদমারি ব্রিজের পাশে চওড়া কেবল ব্রিজ তৈরির কাজ চলছে। পুরানো ব্রিজ গুলি ভেঙে ফেলা হবে। যাতে হাওড়া স্টেশনে ঢোকা এবং বেরোনোর লাইনের সংখ্যা এবং সিগনাল পয়েন্টের সংখ্যা বাড়ানো যায়। 

এর পাশাপাশি হাওড়া স্টেশনে পূর্ণ দৈর্ঘ্যের একাধিক প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। এর ফলে ট্রেন যাতে প্লাটফর্ম থেকে বেরিয়ে না যায় তার ব্যবস্থা করা হচ্ছে। এতে যাত্রীদের অসুবিধা কমবে। তিনি আরও বলেন হাওড়া স্টেশনের পাশে ডিআরএম বিল্ডিং রেল মিউজিয়ামের পাশে সরানো হচ্ছে। কাজ পুরোদমে হচ্ছে। তবে হাওড়া স্টেশন যেহেতু ঐতিহ্যবাহী বিল্ডিং সেই কারণে বাইরের অংশের কোন পরিবর্তন করা হবে না। যাত্রীদের সুবিধার জন্য ভিতরের অংশের কিছু পরিবর্তন করা হবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
News Live Update : গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget