এক্সপ্লোর

Howrah Station: হাওড়া স্টেশনে চলল বুলডোজার, বেআইনি দখলদারি মুক্ত করতে RPF-এর অভিযান

Howrah Station Bulldozer: দীঘদিন ধরেই হাওড়া স্টেশনের ক্ষেত্রে অভিযোগ ছিল, স্টেশনে ঢোকার যে রাস্তা, সেখানে বেআইনি দখলদাররা ডালা, ঠেলাগাড়ি, গুমটি দিয়ে অনেকদিন ধরে দখল করে রেখেছিল।

ব্রতদীপ ভট্টাচার্য, হাওড়া : হাওড়া স্টেশন চত্বরকে বেআইনি দখলদার মুক্ত করতে পদক্ষেপ। রেলযাত্রীদের সুবিধার্থে বেআইনি দখলদার মুক্ত করতে অভিযান। বেআইনি দখলদার মুক্ত করতে চলল বুলডোজার। দীর্ঘদিন হাওড়া স্টেশন সংলগ্ন এলাকার বহু জায়গা দখল করে রেখেছিল বেআইনি দখলদাররা। হাওড়া স্টেশন ও সংলগ্ন এলাকায় মানুষের যাতায়াতের সুবিধার্থে বেআইনি দখলদার মুক্ত অভিযান। হাওড়া স্টেশন চত্বর বেআইনি দখলদার মুক্ত করতে RPF-এর অভিযান।  পুলিশের তরফে মাইকিং করে বলা হয়, 'যাঁরা প্যাসেঞ্জার স্টেশনে চলে যান। যাঁরা বাস ধরবেন বাস ধরুন। এখানে কোনও নাটক হচ্ছে না। আপনারা প্লিজ নিজের নিজের কাজ করুন। প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিন। এরপরেই চালানো হয় বুলডোজার। 

পুলিশকে ফিট হতে হবে, ৬ মাস থেকে ১ বছরের মধ্যে ২০ হাজার নিয়োগের লক্ষ্য, বার্তা মুখ্যমন্ত্রীর 

দীঘদিন ধরেই হাওড়া স্টেশনের ক্ষেত্রে অভিযোগ ছিল, স্টেশনে ঢোকার যে রাস্তা, সেখানে বেআইনি দখলদাররা ডালা, ঠেলাগাড়ি, গুমটি দিয়ে অনেকদিন ধরে দখল করে রেখেছিল। যাতায়াতের পথ আটকে রাখা হতো। নিত্যযাত্রী এবং দুরপাল্লার ট্রেন যাত্রীরা অনেকদিন ধরেই অসুবিধায় পড়ছিলেন। সমস্যা হওয়ায় একাধিকবার অভিযোগও জানিয়েছিলেন তাঁরা। কিন্তু এতদিন কোনও লাভ হয়নি, কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। দুরপাল্লার ট্রেনের যাত্রীদের সঙ্গে ট্রলি ব্যাগ থাকে, অন্যান্য ব্যাগ থাকে। হাওড়া স্টেশনে ঢোকার মুখে এভাবে বেআইনি দখলদারদের জমায়েত থাকার দরুণ যাতায়াতে অসুবিধা হতো তাঁদের। বিগত কয়েকদিন ধরেই হাওড়া স্টেশন চত্বরে আরপিএফের তরফে মাইকিং করা বলা হচ্ছিল যে, যাঁরা বেআইনি ভাবে হাওড়া স্টেশনের ঢোকার রাস্তা দখল করে রেখেছেন, তাঁরা যেন নিজেদের ডালা, ঠেলা, গুমটি সরিয়ে নেন। 

লাগাতার মাইংয়ের পরেও যখন এইসব বেআইনি গুমটি, ঠেলা সরানো হয়নি, তখন শনিবার রাতে বুলডোজার নিয়ে অভিযান চালায় আরপিএফ। হাওড়া স্টেশন চত্বর বেআইনি দখলদারদের থেকে মুক্ত করার জন্য অভিযানে নামা হয়। বুলডোজার চালানোর আগে মাইকিং করা হয় আরপিএফের তরফে। তারপরেও যখন কেউ কোনও উদ্যোগ দেখাননি, তখন শুরু হয় অভিযান। হাওড়া এবং শিয়ালদা স্টেশনের ভিতরেও বেআইনি দখলদারি মুক্ত করতে অভিযান চালানো হয়। বেআইনি দখলদারি কোনও স্টেশন চত্বরে (ভিতরে কিংবা বাইরে) বরদাস্ত করা হবে না। সাধারণ যাত্রীদের সুবিধার্থেই এই উদ্যোগ নিয়েছে সরকার। হাওড়া স্টেশন চত্বর বেআইনি দখলদার মুখত করতে আরপিএফ অভিযান চালিয়েছে এবং তাদের তরফে জানানো হয়েছে যাতে আর কেউ এভাবে স্টেশনের বাইরে এবং ভিতরে কোনও জায়গা বেআইনি ভাবে দখল করে না রাখেন। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget