এক্সপ্লোর

'কোথায় সরাচ্ছেন সরকারি জিনিস?' এবার বিধায়ক অরূপ রায়ের বাড়ি ঘিরে ফেলল মানুষ ! কী ঘটেছে?

মধ্য হাওড়ায় প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক অরূপ রায়ের বাড়ির সামনে তীব্র উত্তেজনা ছড়াল। বহু মানুষকে দল বেঁধে বিক্ষোভ দেখাতে দেখা গেল।

সুনীত হালদার, হাওড়া : দিকে দিকে তৃণমূল পার্টি অফিস থেকে উদ্ধার হচ্ছে বেআইনিভাবে মজুত করা সরকারি সামগ্রী। আর এই আবহেই উত্তাল হয়ে উঠল হাওড়া। মধ্য হাওড়ায় প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক অরূপ রায়ের বাড়ির সামনে তীব্র উত্তেজনা ছড়াল। বহু মানুষকে দল বেঁধে বিক্ষোভ দেখাতে দেখা গেল। কাউকে কাউকে স্লোগান তুলতেও দেখা গেল।  বিক্ষোভকারীদের  অভিযোগ, তাঁর বাড়ির সামনের একটি গোডাউনে মজুত ছিল বিপুল পরিমাণে সরকারি কম্বল, ত্রিপল এবং অন্যান্য সামগ্রী। শনিবার সেই সব সামগ্রী ম্যাটাডোরে করে সরানোর সময়ই গাড়ি আটকানো হয় বলে বিক্ষোভকারীদের দাবি। অন্যদিকে বিধায়ক অরূপ রায়ের দাবি, বিজেপির কর্মীরাই তাঁকে হেনস্থা করার উদ্দেশে এই কাজ করেছে। 

বিক্ষোভরত মানুষের অভিযোগ, সাধারণ মানুষের মধ্যে বিলি করার জন্য রাখা সরকারি সামগ্রী গোপনে পাচার করা হচ্ছিল। ঘটনাকে কেন্দ্র করে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অরূপ রায়ের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দা ও বিজেপি সমর্থকরা। ওঠে ‘চোর চোর’ স্লোগানও।

কী অভিযোগ বিজেপির?

বিজেপি কর্মী ও সাধারণ মানুষের একাংশের দাবি, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ সামগ্রী দীর্ঘদিন ধরে গোডাউনে মজুত রাখা হয়েছিল। পরে সেগুলি চুপিসারে সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছিল। ম্যাটাডোরে বোঝাই করা কম্বল, ত্রিপল এবং অন্যান্য সামগ্রী দেখতে পেয়েই গাড়ি আটকান বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ, প্রশাসনের নজর এড়িয়ে এই সামগ্রী পাচার করার চেষ্টা চলছিল।

ঘটনাস্থলে  পুলিশ

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসাও হয় বলে স্থানীয় সূত্রে খবর। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ প্রশাসন।

কী বললেন অরূপ রায়?

অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন মন্ত্রী অরূপ রায়। তাঁর দাবি, ওই সমস্ত সামগ্রী সাধারণ মানুষের মধ্যে বিতরণের উদ্দেশ্যেই মজুত রাখা হয়েছিল। অরূপ রায় জানান, বিষয়টি নিয়ে তিনি আগেই জেলাশাসককে চিঠি দিয়েছিলেন। জেলাশাসকের তরফে তাঁকে জানানো হয়, সামগ্রীগুলি জেলা প্রশাসনের দপ্তরে ফেরত পাঠাতে হবে। সেই নির্দেশ মেনেই জিনিসপত্র পাঠানো হচ্ছিল বলে দাবি তাঁর।

জেলাশাসকের বক্তব্য

হাওড়ার জেলাশাসক পি. দিপাপ্রিয়াও জানিয়েছেন, অরূপ রায় তাঁকে বিষয়টি জানিয়েছিলেন। তিনি সামগ্রীগুলি জেলা প্রশাসনের দপ্তরে পাঠানোর নির্দেশ দেন। তবে বিজেপি এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। তাদের দাবি, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং সরকারি ত্রাণ সামগ্রী কীভাবে ব্যক্তিগত গোডাউনে রাখা হয়েছিল, তারও জবাব দিতে হবে। 

আরও পড়ুন : স্বস্তি নেই ! গত কয়েকবছরের সর্বনিম্ন বৃষ্টিপাত হতে পারে এবার, 'এল-নিনো' নিয়ে ভয়ঙ্কর পূর্বাভাস

 

 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের

ভিডিও

PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Falta Jahangir Khan | ৬ বছর পুরনো মামলা, JP Nadda-এর কনভয়ে হামলার ঘটনায় নাম জুড়ল 'পুষ্পা'র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget