এক্সপ্লোর

Uluberia News: ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাই, একই দিনে শর্তসাপেক্ষে শুভেন্দুর সভার অনুমতি হাইকোর্টের

বিজেপি জেলা অফিস সংলগ্ন মনসাতলা মাঠে সভার অনুমতি দেওয়া হয়েছে। নতুন জায়গায় বিজেপিকে সভা করার অনুমতি মিলেছে।

হাওড়া: ধর্মতলায় (Dharmatal) তৃণমূলের (TMC)) ২১ জুলাই সভার দিনই উলুবেড়িয়ায় (Uluberia) বিজেপির (BJP) সভা। শর্তসাপেক্ষে উলুবেড়িয়ায় শুভেন্দুর (Suvendu Adhikari) সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বিজেপির সভার অনুমতি দিল হাইকোর্ট (Calcutta High Court)। বিজেপি জেলা অফিস সংলগ্ন মনসাতলা মাঠে সভার অনুমতি দেওয়া হয়েছে। নতুন জায়গায় বিজেপিকে সভা করার অনুমতি মিলেছে। পাশাপাশি সভা নিয়ে হাইকোর্টের নির্দেশ, সভা থেকে কোনও প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না। হাইকোর্টের নির্দেশে আরও বলা হয়েছে উলুবেড়িয়ার সভাস্থলে ২০টি লাউড স্পিকার ব্যবহার করতে পারবে বিজেপি এবং আজ সন্ধে ৬টার মধ্যে সভাস্থল নিয়ে জানাতে হবে থানাকে। 

‘উলুবেড়িয়া চলো’: ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবসের দিনেই, ‘উলুবেড়িয়া চলো’র ডাক দেয় বিজেপর। মূল বক্তা শুভেন্দু অধিকারী। তবে কর্মসূচির অনুমতি নিয়ে বেধেছে বিতর্ক! বিজেপির কর্মসূচিকে কটাক্ষ করেছে তৃণমূল! জবাব দিয়েছে গেরুয়া শিবিরও। করোনার জেরে ২ বছর পর বন্ধ থাকার পর, এবার ফের ২১ জুলাই প্রকাশ্য সমাবেশ করছে তৃণমূল। সেই প্রস্তুতি ঘিরে তুঙ্গে পৌঁছয় তরজা। আর তৃণমূলের ২১ জুলাইয়েই পাল্টা ওইদিন ‘উলুবেড়িয়া চলো’ কর্মসূচির ডাক দিল বিজেপি। আর সেই কর্মসূচির অনুমতি নিয়েই শুরু হয় বিতর্ক!

অনুমোদন ঘিরে তরজা: পুলিশের অনুমোদন না মেলায় আদালতের দ্বারস্থ হয় গেরুয়া শিবির! সম্প্রতি হাওড়ার উলুবেড়িয়ায় অশান্তির জেরে বিজেপির পার্টি অফিসে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই ঘটনার প্রতিবাদে ২১জুলাই, তৃণমূলের শহিদ দিবস কর্মসূচি পালনের দিনই, ‘উলুবেড়িয়া চলো’র ডাক দিয়েছে বিজেপি। মূল বক্তা, শুভেন্দু অধিকারী। অর্থাত্‍ বৃহস্পতিবার ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চ থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেবেন, তার কয়েক ঘণ্টা পর, বিকেল চারটে নাগাদ, উলুবেড়িয়ার রাধানগরের সাধুর মাঠ এলাকায় সভা থেকে বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী। 

ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশ: এদিকে দু’বছর পর ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশ। তার আগে  চলছে চূড়ান্ত প্রস্তুতি। জেলা থেকে গতকালই দলে দলে আসতে শুরু করেছেন নেতা, কর্মী, সমর্থকরা। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় দূরের জেলা থেকে আসা কর্মী, সমর্থকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ধর্মতলায় মঞ্চ তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে। মঞ্চের সামনে রয়েছে পুলিশ পাহারা। চারদিকে লাগানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা। 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget