এক্সপ্লোর

Howrah News: উলুবেড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল পুলকার, ৩ খুদে পড়ুয়ার মৃত্যু; আহত আরও ২

Uluberia News: প্রাথমিকভাবে জানা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে যায় দ্রুত গতিতে থাকা পুলকারটি।

সুনীত হালদার, উলুবেড়িয়া : মর্মান্তিক। পড়ুয়াদের নিয়ে পুকুরে উল্টে গেল একটি পুলকার। দুর্ঘটনায় তিন পড়ুয়ার মৃত্যু। তাদের নাম- ইশিকা মণ্ডল (৭), সৌভিক দাস (১১), আরিন দাস (৯)। পড়ুয়াদের নিয়ে স্কুল থেকে ফেরার সময় দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে যায় দ্রুত গতিতে থাকা পুলকারটি।

ঘটনা বিস্তারিত...

সাড়ে ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুর্ঘটনার সময় পুলকারটি দ্রুত গতিতে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পুকুরে উল্টে যায় পুলকারটি। উলুবেড়িয়ার জগদীশপুর এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের ৫ জন ছিল গাড়িটিতে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। বহিরা দাসপাড়ার দিকে পড়ুয়াদের নামাতে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় গ্রামবাসী। পুলকার থেকে পড়ুয়াদের বের করে সঙ্গে সঙ্গে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ২ জন গুরুতর আহত। ওই হাসপাতালেই তাদের চিকিৎসা চলছে। কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে উলুবেড়িয়া থানার পুলিশ। পুকুর থেকে তোলা পুলকারটি আটক করেছে পুলিশ। সেটির ফরেন্সিক পরীক্ষা করে হবে বলে জানানো হয়েছে।

রাজ্যজুড়ে বিভিন্ন বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রতিদিন স্কুলবাসে যাতায়াত করে। আবার সুবিধামতো অনেক অভিভাবক সন্তানদের জন্য পুলকারেও যাতায়াতের ব্যবস্থা করেন। এহেন পুলকারে দুর্ঘটনার খবর মাঝেমধ্যেই সামনে এসেছে সাম্প্রতিক সময়ে। গত মার্চ মাসেও পুলকারে দুর্ঘটনার ঘটনা ঘটে। শিলিগুড়িতে।

স্কুল পড়ুয়াবাহী চলন্ত পুলকারে হঠাৎ আগুন লেগে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচে ১৪ জন স্কুল পড়ুয়া। শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি স্কুলের ছাত্রদের নিয়ে যাচ্ছিল পুলকারটি। সেই সময় দেবীডাঙার কাছে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায় এবং গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। যদিও গাড়িতে থাকা স্কুলছাত্রদের কোনও ক্ষতি হয়নি।

২০২৪ সালেও ঘটে পুলকার দুর্ঘটনা। সকাল সাড়ে ৯টা নাগাদ প্রতিদিনের মতোই পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল পুলকারটি। তখনই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। ধাপা রোডে পুলকার দুর্ঘটনায় গুরুতর আহত হয় ১৩ বছরের এক ছাত্রী ও পুলকার চালক। দুমড়ে মুচড়ে যায় পুলকার। সায়েন্স সিটির দিক থেকে ধাপার দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা কন্টেনারের পিছনে ধাক্কা মারেন পুলকারের চালক। পুলকারের বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

সেরা শিরোনাম

West Bengal News Live: INDIA ব্লকে ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, মমতা তৃণমূল, স্ট্যালিনকে বোঝাতে চেন্নাইয়ে সনিয়া, রাহুল ও মমতারা
INDIA ব্লকে ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, মমতা তৃণমূল, স্ট্যালিনকে বোঝাতে চেন্নাইয়ে সনিয়া, রাহুল ও মমতারা
Kolkata Resturant: সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget