এক্সপ্লোর

Viral Video: কুকুরছানা বস্তাবন্দি করে ভাগাড়ে ফেলার অভিযোগ মহিলার বিরুদ্ধে, ভাইরাল ভিডিও ঘিরে তরজা

Howrah News Update: অভিযুক্ত মহিলার সাফাই, পথ কুকুরের (Dog) অত্যাচারে অতিষ্ট হয়ে এই কাজ করেছেন তিনি। স্থানীয় একটি পশুপ্রেমী সংগঠনের সহযোগিতায় মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে কুকুরছানাগুলিকে।

সুনীত হালদার, লিলুয়া: হাওড়ার (Howrah) লিলুয়ায় (Liluah) রাস্তার কুকুরছানা বস্তাবন্দি করে ভাগাড়ে ফেলে আসার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ভাইরাল ভিডিও (Viral Video) ঘিরে নিন্দার সরব হন প্রতিবেশীরা। অভিযুক্ত মহিলার সাফাই, পথ কুকুরের (Dog) অত্যাচারে অতিষ্ট হয়ে এই কাজ করেছেন তিনি। স্থানীয় একটি পশুপ্রেমী সংগঠনের সহযোগিতায় মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে কুকুরছানাগুলিকে। অভিযোগ দায়ের হয়েছে থানায়।

রাস্তা থেকে কুকুরছানাদের ধরে ধরে বস্তাবন্দি করছেন এক ব্যক্তি। অন্যদিকে, স্কুটার নিয়ে অপেক্ষা করছেন এক মহিলা।কুকুরছানাগুলিকে বস্তায় ভরার পর বস্তার মুখ দড়ি দিয়ে বাঁধলেন ওই ব্যক্তি। তারপর বস্তা তুলে দিলেন মহিলার স্কুটারে। সোশাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও ঘিরে উঠল নিন্দার ঝড়। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই অমানবিক ছবি হাওড়ার লিলুয়ার অরবিন্দ নগরের।

স্থানীয় সূত্রে খবর, দিন কয়েক আগে ৬টি বাচ্চার জন্ম দেয় একটি পথকুকুর। অভিযোগ, এক প্রতিবেশীর সহযোগিতায় সেই দুধের ছানাগুলোকে বস্তাবন্দি করে হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ফেলে দিয়ে আসেন স্থানীয় বাসিন্দা শান্তা দাস। লিলুয়ার বাসিন্দা বাপি দাস বলেন, “কুকুরের বাচ্চাগুলোকে তুলে নিয়ে গিয়ে ভাগাড়ে ফেলে এসেছে। অমানবিক ঘটনা।’’ ক্ষোভ উগড়ে দিয়ে আরেক বাসিন্দা দীপঙ্কর দে বলেন, “আমরা এই কুকুরগুলোকে লকডাউনের সময় খাওয়াতাম। কিন্তু কুকুরগুলোকে এভাবে ফেলে আসার ঘটনা মেনে নাওয়া যায় না।’’

সোশাল মিডিয়ায় ভিডিওটি দেখার পর লিলুয়া থানার দ্বারস্থ হয় একটি পশুপ্রেমী সংগঠন। ভাগাড় থেকে কুকুরছানাগুলি উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয় মায়ের কাছে। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়েরে করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মহিলার সাফাই, পথ কুকুরের অত্যাচারে অতিষ্ট হয়েই এই কাজ করেছেন তিনি। অভিযুক্তের দাবি, “আমার বাড়িতে ঢুকে কুকুরগুলো নোংরা করত। আমার জীবন ওষ্ঠাগত হয়ে উঠছিল। আমি বাধ্য হয়েই কুকুর ছানাগুলোকে ফেলে এসেছি।’’

এর আগে কালীপুজোর রাতে হাওড়ার রামকল্প খাঁ লেনে বেশ কয়েকটি পথ কুকুরকে পেটানোর অভিযোগ ওঠে। বছর দুয়েক আগে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬টি কুকুর ছানাকে পিটিয়ে মারার ঘটনায় নিন্দার ঝড় ওঠে শহর জুড়ে। অমানবিকতার ছবি ফের ফিরল হাওড়ায়।

আরও পড়ুন: Tripura TMC Attack: ত্রিপুরায় দফায় দফায় আক্রান্ত তৃণমূল, দুষ্কৃতী 'হামলা'য় রক্তাক্ত সাংবাদিক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget