এক্সপ্লোর

Youth Body Rescued: অফিসের কথা বলেই বাড়ি থেকে বেরিয়েছিলেন, রূপনারায়ণের চরে উদ্ধার যুবকের মৃতদেহ

একমাত্র ছেলেকে হারিয়ে অকূলপাথারে মা। পুলিশ সূত্রে খবর, শুভদীপ রায় (২৯) নামে ওই যুবক ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত একটি বেসরকারি সংস্থার ক্যাশ অফিসার হিসাবে কর্মরত ছিলেন। 

পার্থপ্রতিম ঘোষ, সুনীত হালদার ও প্রবীর চক্রবর্তী, হাওড়া: বেহালার (Behala) যুবকের রহস্যমৃত্যু। বাগনানে (Bagnan) রূপনারায়ণের (Rupnarayan) চরে উদ্ধার হল মৃতদেহ। পরিবার সূত্রে খবর, শুক্রবার অফিসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন যুবক। খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

রোজকার মতো, অফিসে পৌঁছেছেন বলে মাকে ফোনে জানিয়েছিলেন। মায়ের দাবি, তারপর থেকেই সুইচড অফ হয়ে যায় ছেলের মোবাইল ফোন! ২ দিনের মাথায় বাগনানে (Bagnan)  রূপনারায়ণের চর থেকে উদ্ধার হল বেহালার যুবকের মৃতদেহ!

একমাত্র ছেলেকে হারিয়ে অকূলপাথারে মা। পুলিশ সূত্রে খবর, শুভদীপ রায় (২৯) নামে ওই যুবক ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত একটি বেসরকারি সংস্থার ক্যাশ অফিসার হিসাবে কর্মরত ছিলেন। 

ঘটনার সূত্রপাত ১১ নভেম্বর, শুক্রবার। পরিবার সূত্রে খবর, ওইদিন রোজকার মতো সকাল সাড়ে ৬টা নাগাদ অফিস যাওয়ার কথা বলে বেহালার (Behala) সত্যেন রায় রোডের ফ্ল্যাট থেকে বের হন যুবক। সকাল ৭.১৫ নাগাদ মাকে ফোন করে অফিসে পৌঁছেছেন বলে জানান শুভদীপ। এরপর থেকে আর মোবাইল ফোনে যুবকের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে দাবি পরিবারের।

রাতে বাড়ি না ফেরায় শনিবার সকালে বেহালা থানায় (Behala Police Station) নিখোঁজ ডায়েরি করেন শুভদীপের মা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শুক্রবার রবীন্দ্র সদন (Rabindra Sadan) এলাকায় নিজের অফিসে যাননি যুবক। মায়ের অসুস্থতার কথা বলে, অফিস থেকে ছুটি নিয়েছিলেন তিনি। মাকে ফোন করার সময় যুবকের মোবাইল ফোনের লোকেশন হাওড়ার রামরাজাতলা ছিল বলে পুলিশ সূত্রে খবর।

রবিবার সকালে, বাগনানের (Bagnan) মানকুর ঘাটের কাছে রূপনারায়ণের চর থেকে উদ্ধার হয় যুবকের মৃতদেহ। যুবককে কেউ বা কারা খুন করে রূপনারায়ণের চরে ফেলে গেছে বলে সন্দেহ করছে পরিবার।

পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। অফিসে না গিয়েও মাকে ফোন করে কেন অফিসে পৌঁছনোর কথা বলেছিলেন শুভদীপ? তিনি কেন হাওড়ার রামরাজাতলায় গিয়েছিলেন? যুবক-মৃত্যুতে এই প্রশ্নগুলোই ভাবাচ্ছে তদন্তকারীদের। খুন, নাকি আত্মহত্যা, কীভাবে মৃত্যু হল যুবকের? অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বেহালা থানা।

আরও পড়ুন: Madan Mitra: ফুটবলে শট মেরে ‘রাম-বাম’-কে গোল দেওয়ার বার্তা, ফের মিউজিক ভিডিওয় তৃণমূলের ‘রঙিন ছেলে’ মদন

সেরা শিরোনাম

Mamata Banerjee Detained : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget