এক্সপ্লোর

HS Exam 2025: আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক , আগের দিন পরীক্ষাকেন্দ্রে তৃণমূল নেতার জন্মদিন পালন !

HS Exam 2025: পরীক্ষাকেন্দ্র দখল করে তৃণমূল নেতার জন্মদিন পালনের অভিযোগ, ঘটনাটি ঘটেছে ফলতার ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন উচ্চমাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে

দক্ষিণ ২৪ পরগনা: সোমবার থেকে শুরু উচ্চ মাধ্যমিক, আগের দিন রবিবার পরীক্ষাকেন্দ্রে তৃণমূল নেতার জন্মদিন! পরীক্ষাকেন্দ্র দখল করে তৃণমূল নেতার জন্মদিন পালনের অভিযোগ। ফলতার ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন উচ্চমাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রের ঘটনা। তৃণমূল নেতা জাহাঙ্গির খানের জন্মদিন উপলক্ষে স্কুলে প্যান্ডেল বেঁধে রক্তদান শিবিরের আয়োজন। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য ও বজবজে তৃণমূলের পর্যবেক্ষক জাহাঙ্গির খান।

'হতশ্রী শিক্ষাব্যবস্থাকে এত সুন্দরভাবে উপস্থাপনার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ', সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 'প্রত্যেক বছরই রক্তদান শিবির হয় পঞ্চায়েতের মাঠ। এবার স্থানীয় নেতৃত্ব যে স্কুলে আয়োজন করেছে সেটা তাঁর জানা ছিল না', তাঁর নির্দেশে মাঠ খালি করে দেওয়া হয়েছে, সাফাই জাহাঙ্গির খানের। 

অপরদিকে, সোমবার যাদবপুর-সহ সব বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে SFI. 'আগামীকাল বিশ্ববিদ্যালয়ের ভিতরে ধর্মঘট ডাকা হয়েছে। প্রভাব পড়বে না উচ্চ মাধ্যমিকের পরীক্ষায়', দাবি সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। এহেন ঘটনায় জোর কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।  'পরীক্ষার পর..' সিপিএমকে 'Dj' শোনাতে চান কুণাল ! এদিন কুণাল বলেন, 'পালা পরিবর্তনের পর রবীন্দ্র সঙ্গীত বাজিয়ে সিপিএমের বড় বিপদ হতে দেননি মুখ্যমন্ত্রী। এখন সিপিএম নেতাদের Dj শোনার শখ জাগলে শোনানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র সঙ্গীত শোনাতে চান। সিপিএমের প্রাণ কাঁদছে Dj শোনার জন্য। সিপিএম শুনতে চাইলে পরীক্ষার পর কিছু জায়গায় পার্টি Dj শুনিয়ে দেবে।'

এদিন সিপি বলেন, 'কাল শুরু উচ্চমাধ্যমিক, রাস্তায় যথেষ্ট পরিমাণে পুলিশ থাকবে, পডুয়াদের কোনও অসুবিধা হবে না। কাল কিছু রাজনৈতিক দলের কর্মসূচি আছে। রাজনৈতিক কর্মসূচির কারণে পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, তার দায়িত্ব পুলিশের। উচ্চমাধ্যমিক পড়ুয়ারা অসুবিধায় পড়লে হেল্পলাইন নম্বর ৯৪৩২৬ ১০০৩৯। যে সব রাজনৈতিক দল কাল কর্মসূচি রেখেছেন, তাঁরা যেন পড়ুয়াদের কথা মাথায় রাখে। কোনও অবস্ট্রাকশন হলে অ্যাকশন নেওয়া হবে। কোনও অসুবিধায় পড়লে ১০০ নম্বরেও ডায়াল করতে পারবে উচ্চমাধ্যমিক পড়ুয়ারা।'

আরও পড়ুন, যাদবপুরকাণ্ডে প্রতিক্রিয়া সুজনের,'কাঁচা নাটক, ধরা পড়ে গেল...মুখ্যমন্ত্রী রেসপন্স করুন'!

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget