এক্সপ্লোর

HS Exam 2025: কমল পরীক্ষার্থীর সংখ্যা, উচ্চমাধ্যমিকের আগে একগুচ্ছ নির্দেশিকা সংসদের

WBCHSE: ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিকে চালু হচ্ছে সিমেস্টার পদ্ধতি। সেক্ষেত্রে বছরে দুবার হবে পরীক্ষা।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: উচ্চমাধ্যমিকে গতবারের তুলনায় কমল পরীক্ষার্থীর সংখ্যা। সংসদ সূত্রে খবর,  এবছর প্রায় ২ লক্ষ ৮০ হাজারের কম পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক দেবেন। ৩ মার্চ থেকে শুরু হচ্ছে পরীক্ষা। প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর। ভেন্যুতে থাকবে অন্তত দুটি সিসি ক্যামেরা। 

২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিকে চালু হচ্ছে সিমেস্টার পদ্ধতি। সেক্ষেত্রে বছরে দুবার হবে পরীক্ষা। আর পুরনো নিয়মে শেষবারের উচ্চমাধ্যমিকে, পরীক্ষার্থীর সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমে গেল। পরিসংখ্যান বলছে, গতবারের তুলনায় এবছর প্রায় ২ লক্ষ ৮০ হাজারের কম পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক দেবেন।
রেজিস্ট্রেশন করিয়েও পরীক্ষায় বসছেন না ৫৫ হাজারের বেশি পড়ুয়া। ৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ। সংসদ সূত্রে খবর, এবছরও উচ্চমাধ্যমিকে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। প্রায় ৪৭ হাজার ৫৭১ জন বেশি ছাত্রী পরীক্ষায় বসছেন। গত বছর যেখানে পরীক্ষার্থী ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার। এবার সেই সংখ্যাটা ৫ লক্ষ ৯ হাজারের কাছাকাছি। সাম্প্রতিক ইতিহাসে উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা এতটা কমার নজির নেই। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অবশ্য বলছে ২০২৩ সালে মাধ্যমিকে পাস করেছিল প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার পড়ুয়া। সেই কারণেই এবার উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "অন্য লাইনে চলে যাচ্ছে, ড্রপ আউট.. পলিটেকনিকে যাচ্ছে। ২৩-এর মাধ্যমিকে কম পাশ করেছে।''                                                    

পরীক্ষার্থীর সংখ্যা কমলেও, পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয়, তার জন্য একাধিক পদক্ষেপ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবছরই প্রথম অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম থাকছে। প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর। প্রত্যেক ভেন্যুতে অন্তত দুটি করে সিসি ক্যামেরা থাকবে। এবার আর প্রধান শিক্ষকের ঘরে প্রশ্নপত্র খোলা যাবে না। প্রশ্নের প্যাকেট খোলা হবে হলে পরীক্ষার্থীদের সামনে। প্রশ্নপত্রের উপরে থাকবে ইউনিক সিরিয়াল নম্বর। উত্তরপত্রে সেই সিরিয়াল নম্বর লিখতে হবে প্রত্যেক পরীক্ষার্থীকে। এছাড়াও সংসদের তরফে জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ধরা পড়লে এবছরের জন্য পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।

আরও পড়ুন: Kumortuli Incident Update: 'ব্যাগ ভারী হওয়ায় সন্দেহ' ট্রলিতে দেহকাণ্ডে শিউরে উঠেছেন মধ্যমগ্রামের ভ্যান চালক

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget