এক্সপ্লোর

Kumortuli Incident Update: 'ব্যাগ ভারী হওয়ায় সন্দেহ' ট্রলিতে দেহকাণ্ডে শিউরে উঠেছেন মধ্যমগ্রামের ভ্যান চালক

Trolley Bag Incident: মধ্যমগ্রামের বাড়ি থেকে পিসি শাশুড়ির দেহ নিয়ে সাইকেল ভ্যানে চেপে বারাসাত দোলতলা মোড়ে এসেছিলেন মা-মেয়ে আরতি ও ফাল্গুনী ঘোষ।

সমীরণ পাল, মধ্যমগ্রাম: ট্রলি ব্যাগে দেহকাণ্ডে একের পর এক তথ্যে চাঞ্চল্য। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে সোমবার নয়, রবিবার বিকেলে খুন হয়েছিলেন সুমিতা ঘোষ। কেন এই খুন করেছিল মা-মেয়ে আরতি ও ফাল্গুনী ঘোষ তা এখনও স্পষ্ট নয়। 

দেহ ট্রলিব্যাগের ভিতরে ঢুকিয়ে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থেকে কুমোরটুলিতে এনে গঙ্গায় ফেলতে গিয়ে হাতে-নাতে ধরা পড়ে মা-মেয়ে। মধ্যমগ্রামের বাড়ি থেকে পিসি শাশুড়ির দেহ নিয়ে সাইকেল ভ্যানে চেপে বারাসাত দোলতলা মোড়ে এসেছিলেন মা-মেয়ে আরতি ও ফাল্গুনী ঘোষ। ভ্যান চালক জানিয়েছেন, গতকাল সকালে তিনি যখন গীতশ্রী ভাণ্ডারের মোড়ে দাঁড়িয়েছিলেন, তখন এক ব্যক্তি তাঁকে বলেন, ট্রলি ব্যাগ নিয়ে দুই মহিলা অপেক্ষা করছেন। কিন্তু ট্রলি ব্যাগ ভারী হওয়ায় সন্দেহ হয় ভ্যান চালকের। তাঁর কথায়, "ব্যাগটা ভারী ছিল। জিজ্ঞেস করলাম কী আছে। ওঁরা বললেন ব্যাগে কাঁসার বাসন আছে, তাই ভারী হয়েছে।''  এরপর ওই ভ্যানে চড়েই বাড়ি থেকে বারাসাত দোলতলা মোড়ে আসেন আরতি ও ফাল্গুনী। ঘটনার কথা জানতে পেরে শিউরে উঠেছেন ভ্যান চালক।                       

মধ্যমগ্রাম পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বীরেশ পল্লির এই একতলা বাড়িতে মাকে নিয়ে বছর তিনেক ধরে ভাড়া থাকতেন ফাল্গুনী। গতকাল ট্যাক্সি থেকে ট্রলিব্যাগ নামিয়ে টানতে টানতে গঙ্গার দিকে নিয়ে যাচ্ছিলেন দুই মহিলা। যা দেখে সন্দেহ স্থানীয়দের। স্থানীয়দের দাবি, কুমোরটুলি ঘাটের কাছে ট্যাক্সি থেকে নামেন মাস্ক পরা দুই মহিলা। গাড়ির ডিকি থেকে একটি ট্রলি ব্যাগ তাঁরা টেনে নিয়ে আসেন গঙ্গার ঘাটে। দুই মহিলাকে ওইভাবে ব্যাগ টানতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। জিজ্ঞাসা করায় মহিলারা জানান, পোষ্য কুকুর মারা যাওয়ায় তার দেহ ফেলতে এসেছেন। খবর পেয়ে সেখানে পৌঁছয় উত্তর বন্দর থানার পুলিশ।
ট্রলি ব্যাগের তালা ভাঙতেই তার ভিতরে মেলে কাপড় জড়ানো এক মহিলার রক্তাক্ত দেহ। পরে জানা যায়, সন্দেহভাজন দুই মহিলার নাম আরতি ঘোষ ও ফাল্গুনী ঘোষ। সম্পর্কে মা-মেয়ে। নিহত সুমিতা ঘোষ আরতির মেয়ে ফাল্গুনীর পিসি শাশুড়ি। অসমের জোড়হাটের বাসিন্দা সুমিতা স্বামীর সঙ্গে থাকতেন না। অন্যদিকে, বনিবনা না হওয়ায় ফাল্গুনীও স্বামীর থেকে আলাদাই থাকতেন।



আরও পড়ুন: Panagarh News: পানাগড়কাণ্ডে অধরা অভিযুক্তরা, কোথায় গেলেন সাদা গাড়ির চালক? উঠছে প্রশ্ন

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফের শহরে অগ্নিকাণ্ড, চিৎপুরের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
ফের শহরে অগ্নিকাণ্ড, চিৎপুরের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
Dengue Update: কলকাতায় ৪০০ জনের উপরে ডেঙ্গি টেস্টের রেজাল্ট পজিটিভ
কলকাতায় ৪০০ জনের উপরে ডেঙ্গি টেস্টের রেজাল্ট পজিটিভ
Kolkata Fire: ছুটির সকালে কলকাতায় ফের বড় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
ছুটির সকালে কলকাতায় ফের বড় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
Bankura News: CJP আন্দোলনে যাওয়ায় ছাত্রের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, থানার সামনে অভিযুক্ত ব্যস্ত রাখি উৎসবে
CJP আন্দোলনে যাওয়ায় ছাত্রের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, থানার সামনে অভিযুক্ত ব্যস্ত রাখি উৎসবে

ভিডিও

Paresh Ram Das: ক্যানিং পূর্বের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে উঠল নির্যাতনের অভিযোগ
Humayun Kabir News: ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ | ABP
Jadavpur University News: ক্যাম্পাসের দেওয়ালে নতুন স্লোগান লিখল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ
B.Ed College Scam News : শুধু নিয়োগ নয়, শিক্ষক হওয়ার বাধ্যতামূলক ডিগ্রি B.Ed-এও দুর্নীতির ছায়া? |ABP
Abhishek Banerjee : বাজারদরের অনেক কম টাকা সিকিউরিটি ডিপোজিট দেওয়া হয়, দাবি মালিকপক্ষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget