HS Exam 2026:আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কড়া নজরদারি পরীক্ষাকেন্দ্রগুলিতে
HS Exam 2026 Update: আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ ১০ হাজার।

কলকাতা: আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 'এবার প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষকরাও পরীক্ষার গার্ড দেবেন', শিক্ষকের আকাল মেটাতে এই সিদ্ধান্ত, দাবি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ ১০ হাজার। প্রায় সব জেলাতেই বহিরাগত শিক্ষকদের নিয়ে পরীক্ষা হবে। সূত্রের খবর, পরীক্ষার নজরদারিতে ৩৬ হাজারের মতো শিক্ষক-শিক্ষিকার প্রয়োজন। এবার একই পরীক্ষা কেন্দ্রে থাকবে ৩ ধরনের পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিকের চতুর্থ সিমেস্টার, তৃতীয় সিমেস্টারের সাপ্লিমেন্টারি, পুরনো সিলেবাসের পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন।এদিকে HS পরীক্ষা শুরুর দিনেই বিস্ফোরক অভিযোগ অভিভাবকদের।
আরও পড়ুন, বাংলাদেশে নির্বাচনের কড়া পাহারায় বনগাঁ সীমান্ত, সীমান্তবর্তী এলাকায় পুলিশের নাকা চেকিং
SIR আবহে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা
SIR আবহে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ ১০ হাজার। এর মধ্যে প্রায় ৪৪ শতাংশ ছাত্র এবং ৫৫.৬ শতাংশ ছাত্রী। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দাবি, শিক্ষকের আকাল মেটাতে এবার প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক সকুলের শিক্ষকরাও পরীক্ষার গার্ড দেবেন। প্রায় সব জেলাতেই বহিরাগত শিক্ষকদের নিয়ে পরীক্ষা হবে। সূত্রের খবর, পরীক্ষার নজরদারিতে ৩৬ হাজারের মতো শিক্ষক-শিক্ষিকার প্রয়োজন হবে। এবার একই পরীক্ষা কেন্দ্রে থাকবে তিন ধরনের পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিকের চতুর্থ সিমেস্টার, তৃতীয় সিমেস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো সিলেবাসের পরীক্ষার্থীরা।
পরীক্ষা শুরুর দিনই অসন্তোষ পড়ুয়া, অভিভাবকদের
পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই উচ্চমাধ্যমিক? পরীক্ষা শুরুর দিনই অসন্তোষ পড়ুয়া, অভিভাবকদের। 'সময় মত হাতে মেলেনি বই। ৩ মাসও ক্লাস হয়নি', সিলেবাস শেষের আগেই আগেভাগে শুরু হয়েছে পরীক্ষা, অভিযোগ পরীক্ষার্থী ও অভিভাবকদের। এবার গতবারের চেয়ে অনেক আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। এবং মাধ্যমিক আজকেই শেষ হওয়ার কথা। আর আজকে থেকেই উচ্চ মাধ্যমিক শুরু হয়ে গিয়েছে। এবং সেই উচ্চ মাধ্যমিক শুরুর আগে থেকেই, পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে, একাধিক অসন্তোষ সামনে উঠে এসেছে। একজন অভিভাবক বলেন, 'জানুয়ারির সেকেন্ড উইকে আমাদের কম্পিউটার সায়েন্সের বইটা পেয়েছি। তো কবে পড়বে, কবে পরীক্ষা দেবে ওরা ? ইংরেজি ভার্সান। আর সিলেবাস হিউজ সেইভাবে ওরা টাইম পায়নি। ওদের সিলেবাসটা শেষ করতে খুবই প্রবলেম হচ্ছিল।'
Before You Go
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda






















