HS: উপনির্বাচনের জন্য উচ্চমাধ্যমিকের সেমিস্টারের দিন বদল, কবে হবে ? রইল তারিখ সহ বিস্তারিত
HS Semester Day Changed: উপনির্বাচনের জন্য উচ্চমাধ্যমিকের সেমিস্টারের দিন বদল।

কলকাতা: উপনির্বাচনের জন্য উচ্চমাধ্যমিকের সেমিস্টারের দিন বদল। মূলত আগামী ৬ অক্টোবার নন্দীগ্রাম এবং রেজিনগরে রয়েছে উপনির্বাচন। তাই ৫, ৬, ৭ অক্টোবরের বদলে ৩ নম্বর সেমিস্টারের দিন বদল করা হয়েছে। ১২, ১৩, ১৪ অক্টোবর হবে উচ্চমাধ্যমিকের ৩ নম্বর সেমিস্টার।
কী জানিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ?
সংসদ জানিয়েছ, শুধু মাত্র ওই তিনটি দিনের নির্ধারিত বিষয়ের পরীক্ষাতেওই বদল আনা হয়েছে। বাকি সকল নিয়মাবলি এবং দিনক্ষণ অপরিবর্তিত থাকবে। মূলত যে পরীক্ষা ৭ অক্টোবার শেষ হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটি এবার ১৪ অক্টোবার শেষ হচ্ছে।
১২, ১৩, ১৪ অক্টোবর কোন দিন কী পরীক্ষা, দেখুন একনজরে
| বাতিল হওয়া পূর্বের নির্ধারিত তারিখ | দিন বদলের পর পরিবর্তিত তারিখ ( সকাল ১১ টা থেকে ১২.৩০) | |
| ৫ অক্টোবর সোমবার | ১২ অক্টোবর সোমবার | গণিত, বিজনেস ম্য়াথমেটিক্স অ্যান্ড বিজনেস স্ট্যাটিসটিক্স, বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্সেস, এগ্রিকালচার, জার্নালিসম অ্যান্ড মাস কমিউনিকেশেন ,সংষ্কৃত, পারসি ও আরবি বিষয়ের পরীক্ষা ৫ অক্টোবারের পরিবর্তে ১২ অক্টোবর হবে। |
| ৬ অক্টোবর মঙ্গলবার | ১৩ অক্টোবর মঙ্গলবার | সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, ডেটা সায়েন্স, সমাজবিদ্যা, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, ফিসারিস অ্যান্ড অ্যাকুয়াকালচারের পরীক্ষা ৬ অক্টোবরের বদলে ১৩ অক্টোবর হবে। |
| ৭ অক্টোবর বুধবার | ১৪ অক্টোবর বুধবার | বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং অ্যান্ড ট্যাক্সসেশন পরীক্ষা ৭ অক্টোবরের বদলে ১৪ অক্টোবর হবে। |
আগামী ৬ অক্টোবার নন্দীগ্রাম এবং রেজিনগরে রয়েছে উপনির্বাচন, তাই পরীক্ষার দিন বদল
মূলত আগামী ৬ অক্টোবার নন্দীগ্রাম এবং রেজিনগরে রয়েছে উপনির্বাচন। এবং গণনা ও ফলঘোষণা ৯ অক্টোবার। এদিকে উপনির্বাচনের দিনে উচ্চমাধ্যমিকের পরীক্ষার তারিখ পড়েছিল, তাই এবার পিছিয়ে দেওয়া হল সেই পরীক্ষা। এদিন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে, রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে উপনির্বাচন হওয়ার জন্য পরীক্ষার দিন বদল করা হয়েছে।
Before You Go
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি





















