এক্সপ্লোর

Noapara Police Station Blast: ভোটের আগে নোয়াপাড়া থানার কাছে বিরাট 'বিস্ফোরণ'! কেঁপে উঠল এলাকা

বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল নোয়াপাড়া থানা!

সমীরণ পাল, নোয়াপাড়া: ভোটের (Assembly Election) আগে নোয়াপাড়া থানার (Noapara Police) কাছে 'বিস্ফোরণ'! বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল নোয়াপাড়া থানা! বোমার স্প্লিনটার ছিটকে আশপাশের বাড়িতে পড়ার অভিযোগ। নোয়াপাড়া থানায় ‘বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল এলাকা, ছিটকে পড়ল স্প্লিন্টার! 

শনিবার বেলাতে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে নোয়াপাড়া থানা চত্বর। থানার পিছনে বসবাসকারী স্থানীয়দের অভিযোগ, থানার ভেতর দিক থেকেই বোমা বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলিতে।

বাসিন্দাদের দাবি, বিস্ফোরণের পর বেশ কিছু স্প্লিন্টার ছিটকে তাদের বাড়ির ছাদ ও উঠোনে এসে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। হঠাৎ এই ঘটনায় ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন সাধারণ মানুষ।

স্থানীয়রা আরও জানান, বিষয়টি থানায় জানানো হলেও তাৎক্ষণিকভাবে কোনও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাদের অভিযোগ।                                             

এলাকাবাসীর প্রশ্ন—থানার ভেতরে কীভাবে এমন বিস্ফোরণসদৃশ ঘটনা ঘটল? প্রশাসনের তরফে দ্রুত তদন্ত ও স্পষ্ট ব্যাখ্যার দাবি তুলেছেন তারা।                                

এদিকে, যেখানে এদিন বিস্ফোরণটি হয় সেটা পরিত্যক্ত পুলিশ ব্যারাক। সেখানে কেন এই বিস্ফোরণ, তবে কি সেখানে বোমা মজুত রাখা হয়েছিল কোনও কারণে? কী কারণে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ। 

কীভাবে বিস্ফোরণ, এখনও নিশ্চিত নয় পুলিশ, বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। পরিত্যক্ত বাড়িতে মজুত বোমা থেকেই বিস্ফোরণ? এখনও ধোঁয়াশা। বিস্ফোরণে ভেঙে পড়ল পরিত্যক্ত বাড়ির একাংশ। বোমা ফেটেই বিস্ফোরণ, অভিযোগ স্থানীয়দের। 

কিছুদিন আগে কল্যাণীর গয়েশপুরে সকুলে বিকট শব্দে ফেটেছিল বোমা। আরও একটি বোমা পাওয়া যায় স্কুলের ছাদে। পরীক্ষা দিয়ে আগেই ছাত্র-ছাত্রীরা বাড়ি ফিরে যাওয়ায় বড় ক্ষতির হাত থেকে রক্ষা। তৃণমূলের অভিযোগ, স্কুলের মাঠে তাঁদের নির্বাচনী সভা পণ্ড করতেই ষড়যন্ত্র করেছে বিজেপি। পাল্টা বিজেপির অভিযোগ, তৃণমূলই অশান্তি করে তাঁদের ওপর মিথ্যে দোষারোপ করছে।          

অন্যদিকে, আক্রা সন্তোষপুরে রেল স্টেশনের পাশে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন। ১৬ বিঘা রেললাইনের ধারে বস্তিতে আগুন। ঘটনার জেরে রেল চলাচল ব্যাহত। 

সেরা শিরোনাম

West Bengal News Live: আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
News Live: তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
Bankura News:উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ৪ অভিযাত্রীর মৃত্যু, দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ এক
উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ৪ অভিযাত্রীর মৃত্যু, দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ এক

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget