এক্সপ্লোর

Humayun Kabir: এবার ১ লক্ষ কণ্ঠে কোরান পাঠের ঘোষণা হুমায়ুন কবীরের

Humayun Kabir 1 lakh Quran Path: এবার ১ লক্ষ কণ্ঠে কোরান পাঠের ঘোষণা হুমায়ুন কবীরের, কী বললেন তিনি ? বিস্তারিত দেখুন

মুর্শিদাবাদ: এবার ১ লক্ষ কণ্ঠে কোরান পাঠের ঘোষণা হুমায়ুন কবীরের। আগামী ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে করার কথা বললেন তিনি। এক লক্ষ কণ্ঠকে এক কাট্টা করে কোরান পাঠ করার কথা বলেন তিনি। পাশাপাশি তাঁদের মাংস ভাতও খাওয়ানোর কথা বলতে শোনা যায় তাঁকে। হুমায়ুনের কথায়, 'বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব করছে না। রামমন্দিরের অ্যাজেন্ডা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। বাংলা দখল করার জন্য এখন গীতাপাঠ করছে। আগামীদিনে মুসলিমদের নিয়ে কোরান পাঠের আয়োজন করব'

আরও পড়ুন, 'দম থাকলে কর..' গীতাপাঠ শুরু আগেই ব্রিগেডে বিস্ফোরক দিলীপ !

হুমায়ুন বলেন,' গীতপাঠ করতেই পারে, সনাতন ধর্ম অবলম্বনকারী মানুষ। গীতাকে তাঁরা সম্মান করে। এনিয়ে আমার শ্রদ্ধা আছে ওনাদের প্রতি। আমি আগামী দিনে মুসলমানদের, বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য, কোরান পাঠেরও আয়োজন করব। কোরান পাঠ হবে, লাখ লোক নিয়ে। তাঁদেরকে আরামসে খাওয়া-দাওয়া করিয়ে, দিনভর মুর্শিদাবাদে, কোরান পাঠের আয়োজন করাবো। ১ লক্ষ হাফেজকে দিয়ে কোরান পাঠ করাব। মুর্শিদাবাদের কোনও একটা জায়গায় প্যান্ডেল করব বড় করে। ১ লক্ষ কণ্ঠে কোরান পাঠ করাব।'

বিজেপির রাজ্য সভাপতি   শমীক ভট্টাচার্য বলেন, 'ভারতের মাটিতে, শ্রীকৃষ্ণের মাটিতে গীতাপাঠ হবে, এতো স্বাভাবিক ব্যাপার। এখন তার জন্য সঙ্ঘবদ্ধ হতে হচ্ছে মানুষকে আর বিভিন্ন সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে। এটাই প্রমাণ করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থা কোথায় এসে পৌঁছেছে। একদিকে হুঙ্কার চলেছে বাবরি মসজিদ হবে রাজ্য সরকারের অনুমোদনে। কালকে আমরা দেখতে পেলাম কিছু ধর্মান্ধ মানুষ বিফ বিরিয়ানির আসর বসালো, মাথায় ইট নিয়ে পৌঁছে গেল আর পুলিশ নির্বিকার ভাবে তাকিয়ে থাকল। অর্থাৎ, যে বাবরি মসজিদকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। দল মত নির্বিশেষে মানুষ যেখানে অংশগ্রহণ করেছিল। আবার সেই বিদেশি আক্রমণকারীদের, কিছু লুটেরাদের, কিছু লম্পটদের আজকে ভারতবর্ষে প্রতিষ্ঠিত করার পুনরায় চেষ্টা চলেছে। পশ্চিমবঙ্গে এখন বাবরের শাসন চলছে রাজ্যে। বর্তমানে যে সরকারটা আছে, এটা বাবরপন্থী সরকার, এটা হিন্দুবিরোধী সরকার, বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের বিরোধী সরকার। এই সরকার ভারতীয় মুসলমানদেরও পক্ষে নয়, এই সরকার মৌলবাদের পক্ষে, বিচ্ছিন্নতাবাদের পক্ষে। এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী, তিনি এবং তাঁর দল মনে করছে পশ্চিমবঙ্গটা একটা পৃথক দেশ এবং তিনি তাঁর প্রধানমন্ত্রী। বাস্তবে এটা সম্ভব নয়।'

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget