এক্সপ্লোর

Humayun Kabir: হুমায়ুন কবীরের সঙ্গে সাক্ষাৎ, তারপরেই ফেসবুক ভিডিও করে পদ ছাড়লেন AJUP নেতা

Humayun Kabir: আজ আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান হুমায়ুন কবীরের কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন বিজয় শেখ। গতকাল দলের চেয়ারম্যান ও নওদার AJUP বিধায়ক হুমায়ুন কবীরের সঙ্গে দেখা গেছিল তাঁকে।

মুর্শিদাবাদ : আমজনতা উন্নয়ন পার্টির মুর্শিদাবাদ জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন বিজয় শেখ। গতকাল দলের চেয়ারম্যান ও নওদার AJUP বিধায়ক হুমায়ুন কবীরের সঙ্গে দেখা গেছিল তাঁকে। তার ২৪ ঘণ্টার মধ্যেই দলের জেলা সভাপতির পদ ছাড়লেন বিজয় শেখ। নিজের ফেসবুক প্রোফাইল থেকে ভিডিও বার্তায় জানান ইস্তফার কথা। আজ আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান হুমায়ুন কবীরের কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন বিজয় শেখ। 

উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর 

একের পর এক কর্মিসভা থেকে পরপর উস্কানিমূলক মন্তব্য। হুমায়ুন কবীরের বিরুদ্ধে জোড়া FIR-এর ভিত্তিতে আম জনতা উন্নয়ন পার্টির ২ নেতা-সহ এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। কাশীপুরের সভায় হুমায়ুন কবীরের করা বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেখানকার উদ্যোক্তা ও কাশীপুরের AJUP অঞ্চল সভাপতি গোলাম মোস্তাফাকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে রেজিনগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে AJUP কর্মী আমিনুল হককেও। এই ব্যক্তিই কাশীপুরের সভার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন। 

'আমাদের চিন্তা, কেউ ওনাকেও না ডিম খাওয়ায়', 'হাউজ অ্যারেস্ট'- এর দাবি মমতার, পাল্টা জবাব দিলীপের 

অন্যদিকে, গত ৮ মে শক্তিপুরের কর্মিসভা থেকে হুমায়ুন কবীরের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে, সভার উদ্যোক্তা ও রেজিনগর পশ্চিমের AJUP-এর ব্লক সভাপতি আনিসুর রহমানকে গ্রেফতার করেছে শক্তিপুর থানার পুলিশ। বহরমপুর থানা এলাকার তালবাগান থেকে তাঁকে পাকড়াও করেছে পুলিশ। 

ফের তলব হুমায়ুন কবীরকে 

হুমায়ুন কবীরকে ফের তলব। ৪ জুলাই শনিবার উস্কানিমূলক মন্তব্য বিতর্কে রেজিনগর থানায় হাজিরা দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর। পুলিশ সূত্রে খবর, প্রায় ৪ ঘণ্টা ধর জিজ্ঞাসাবাদ করা হয় আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ককে। নির্ধারিত সময়ের আগেই থানায় পৌঁছে যান হুমায়ুন কবীর। জানা গিয়েছে, তাঁর বয়ান রেকর্ড হয়েছে। আগামী ১৪ জুলাই ফের তলব করা হয়েছে তাঁকে। সেদিনও হাজিরা দেবেন বলে জানালেও, শক্তিপুর থানায় তিনি হাজিরা দেবেন না বলে জানিয়েছেন হুমায়ুন কবীর। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও শক্তিপুর থানায় হাজিরা দেননি হুমায়ুন কবীর। 

শক্তিপুরে হাজিরা না দিলেও রেজিনগর থানায় ৪ জুলাই শনিবার নির্ধারিত সময়ের আগেই হাজির হয়েছিলেন হুমায়ুন কবীর। উস্কানিমূলক মন্তব্য বিতর্কে তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক। ৪ জুলাই শনিবার সকাল সাড়ে ১১টায় মুর্শিদাবাদের রেজিনগর থানায় হাজির হন হুমায়ুন কবির। কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল থানা চত্বরে। মোতায়েন ছিল র‍্যাফ। ড্রোন উড়িয়ে চলছিল নজরদারি। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Advertisement

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget