এক্সপ্লোর

Humayun Kabir : 'এরকম RSS মার্কা মুখ্যমন্ত্রীর চেয়ে ডায়রেক্ট BJPর কেউ মুখ্যমন্ত্রী হলে ওয়েলকাম জানাব' হুমায়ুনের হুঙ্কার

তৃণমূলনেত্রীর মুর্শিদাবাদ সফরের দিনই সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সাংবাদিক বৈঠকে ঘোষণা ফিরহাদের।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ:  হুমায়ুন, তৃণমূল সংঘাত চরমে। সাসপেন্ড করা হল তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে। 'দল থেকে সাসপেন্ড হুমায়ুন কবীর', সাংবাদিক বৈঠক করে জানালেন ফিরহাদ হাকিম। আর এই পরিস্থিতিতেই তৃণমূল সরকারকে পাল্টা এক হাত নিলেন তিনি।  

আবারও একবার তৃণমূল-সরকারকে আক্রমণ করে সাসপেন্ডেড হুমায়ুন কবীর বললেন, ' মুসলমানদের মসজিদ তৈরি করতে বাধা দিচ্ছে, এদিকে সরকারি টাকায় ভুরি ভুরি মন্দির তৈরি হচ্ছে। ১১০০ কোটি টাকা দামের একটা জায়গা, নিউটাউন রাজারহাটে মুখ্যমন্ত্রী আবার একটা মন্দির তৈরির জন্য দিয়ে দিয়েছেন। এই ক্ষমতা কতদিন থাকে, আমি বেঁচে থাকলে দেখব....বেশ করেছি। বেশ করেছি। ক্ষমতা থাকলে রুখে নেবে। এরকম আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর চেয়ে ডায়রেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে আমি ওয়েলকাম জানাব '। 

মুসলিমদের বোকা বানাচ্ছে তৃণমূল : হুমায়ুন 

এদিকে তৃণমূলের যুক্তি, তিনি তৃণমূলের ভরতপুরের বিধায়ক। তাঁর বাড়ি রেজিনগরে। কিন্তু তিনি বেলডাঙাতে কেন বাববি মসজিদ তৈরি করতে চাইছেন? আসলে বেলডাঙায় কিছুদিন আগেই সাম্প্রদায়িক অশান্তি হয়। এই এলাকায় বাবরি মসজিদ তৈরি করে তিনি সাম্প্রদায়িক উস্কানি দিতে চাইছেন, যার প্রভাব ভোটে পড়তে পারে। আদতে ভোটে বিজেপিকে সাহায্য করতেই এই কাজ করছেন হুমায়ুন। 

সাসপেন্ড হওয়ার পরে হুমায়ুন সরাসরি আক্রমণ করেন মুখ্যমন্ত্রীকে । বলেন, 'কতদিন এই ক্ষমতা থাকে দেখব। আমার বিরুদ্ধে যা খুশি করে নিক মুখ্যমন্ত্রী, দেখে নেব। বিজেপি সাম্প্রদিক দল আর মুসলিমদের বোকা বানাচ্ছে তৃণমূল। মুসলমানদের ভোট নিয়ে ক্ষমতায় আসছে। অথচ মুসলমান জনপ্রতিনিধিদের কোনও গুরুত্ব নেই। ' 

'যাঁরা সাম্প্রদায়িকতার হোলি খেলছেন ...'

এদিকে এদিনই মুর্শিদাবাদের সভা থেকে মুখ্যমন্ত্রীর তাৎপর্যপূর্ণ মন্তব্য, ''মুর্শিদাবাদের মানুষ দাঙ্গার রাজনীতি পছন্দ করে না। মুর্শিদাবাদের ইতিহাস আমরা ভুলতে পারি না। সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা রক্ষা করতে চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সংবিধান শিখিয়েছে। সব ধর্মকে শ্রদ্ধা করে তৃণমূল। ধুলিয়ানে একটি ঘটনা ঘটেছিল। তৃণমূল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। ৬ ডিসেম্বর আমরা সম্প্রীতি দিবস পালন করি। যাঁরা সাম্প্রদায়িকতার হোলি খেলছেন, তাঁরা সতর্ক থাকবেন''  

এটাই প্রথম নয়, এর আগেও ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি দল বিরোধী কাজের জন্য হুমায়ুন কবীরকে ৬ বছরের জন্য বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। এবার এই ঘটনার জল কোনদিকে গড়ায় , সেটাই দেখার।                          

 

সেরা শিরোনাম

Kolkata Fire: প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget