এক্সপ্লোর

Humayun Kabir: 'আমার পার্টি ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না', আমার সমর্থন লাগবেই', হুঙ্কার হুমায়ুনের!

ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল নেতা ও বিধায়ক হুমায়ুন কবীর বলেন, 'আমার পার্টি ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না, আমার সমর্থন লাগবেই।'

কলকাতা: বাবরি মসজিদের শিলান্যাসের পরেই বার্তা হুমায়ুন কবীরের। সদ্য সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের গলায় শোনা গেল নতুন হুঙ্কার। নতুন দলের আত্মপ্রকাশের আগে সদ্য সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের গলায় 'কিং মেকার'-এর সুর।

ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল নেতা ও বিধায়ক হুমায়ুন কবীর বলেন, 'আমার পার্টি ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না, আমার সমর্থন লাগবেই। আমরা এখন এমনই অবস্থায় আছি। ধীরে ধীরে সেটা প্রমাণ করে ছাড়ব। প্রচারেও করব, নির্বাচন কমিটিতেও সেটা দেখাবো। যাদের প্রার্থী করব, তাদের তালিকা দেখলেই বুঝবে সকলে। হুঙ্কার দিচ্ছি না। আমি করে দেখানোর লোক। ২২ ডিসেম্বর আসতে দিন, ১ লক্ষের জমায়েত করব'।

২২ ডিসেম্বর নতুন দল ঘোষণাকে সামনে রেখে এ যেন রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুমায়ুন কবীর।                      

এদিকে, শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস ঘিরেও ছত্রে ছত্রে উঠে এল সেই রাজনীতি। ধর্মীয় আবেগ উস্কে দিয়ে হুমায়ুন কবীর দাবি করলেন, তাঁকে বাবরি মসজিদ করতে বাধা দেওয়া হয়েছে। সদ্য সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরের নিশানায় যখন তৃণমূল, তখন আক্রমণের জোর আরও বাড়িয়েছেন শুভেন্দু অধিকারীও।                                                      

রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'মৌলবাদী মুসলিমদের কাছে আজকে আত্মসমর্পণ করলেন পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতার আমলে আরবি সংস্কৃতি, মোগল-পাঠানদের সংস্কৃতি পশ্চিমবাংলায় বীজ পোতা হল ৫০০ পুলিশের প্রোটেকশনে। হিন্দুরা আজকের বেলডাঙার ঘটনা দেখে শিক্ষা নিন।'

যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'মনে রাখবেন, ইন্ডিপেন্ডেন্টরা (নির্দল) ভোট কাটলে আপনার লোকসান। বিজেপির সুবিধা। সুবিধা করতে কাউকে দেবেন না। সাম্প্রদায়িক শক্তিতে কান দেবেন না। নির্দলদের ভোট দেবেন না। যাদের কোনও দল নেই, টাকা নেয় তারা নির্দল।'

হুমায়ুন কবীর নতুন দল গড়লে আদৌ কি সংখ্যালঘু ভোটে কোনও প্রভাব পড়বে? আখেরে এতে কার লাভ? কারই বা ক্ষতি? মুর্শিদাবাদের এই ধর্ম-রাজনীতি ২০২৬-এর বিধানসভা ভোটে কতটা প্রভাব ফেলবে? এই প্রশ্নই উঠছে এখন!                             

সেরা শিরোনাম

Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
West Bengal News Live : 'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget