এক্সপ্লোর

Humayun Kabir : বাবরি নির্মাণে ৮০ কোটি টাকা সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি ! কারা দিল? কী ঘোষণা হুমায়ুনের?

Babri Masjid : সংখ্যালঘুদের উদ্দেশে হুমায়ুন বার্তা দিলেন, 'ক্রমেই মুসলিম প্রার্থী কমাচ্ছে তৃণমূল। ৯০টি সংখ্যালঘু প্রধান আসনে মুসলিম প্রার্থীদের জেতান'। 

অরিত্রিক ভট্টাচার্য, সন্দীপ সরকার, মুর্শিদাবাদ: নিরাপত্তায় মোড়া বেলডাঙা-রেজিনগর। মোতায়েন RAF, পুলিশ। একাধিক জায়গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প, অশান্তি এড়াতে টহল। সবকিছুর মধ্যেই রাজনৈতিক বিতর্ককে সঙ্গী করেই পশ্চিমবঙ্গে হয়ে গেল বাবরি মসজিদের শিলান্যাস। আরও একবার মসজিদ শিলান্যাসের মঞ্চ থেকেই হুঙ্কার ছাড়লেন হুমায়ুন কবীর, কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই সঙ্গে মসজিদ নির্মাণ নিয়ে করলেন চমকে দেওয়া দাবি। সভায় উপস্থিত সংখ্যালঘুদের উদ্দেশে বার্তা দিলেন, 'ক্রমেই মুসলিম প্রার্থী কমাচ্ছে তৃণমূল। ৯০টি সংখ্যালঘু প্রধান আসনে মুসলিম প্রার্থীদের জেতান'। 

মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। রেজিনগরের সভা থেকে তীব্র আক্রমণ শানিয়ে বললেন, '২০১১ সালে তৃণমূলের ৬৭ জন সংখ্যালঘু বিধায়ক ছিলেন। ২০১৬-তে কমিয়ে করলেন ৫৭। ২০২১-এ সেটাও নামিয়ে আনলেন ৪৪ জনে '। আগামী সোমবারই নিজের নতুন দল ঘোষণার কথা বলে দিয়েছেন। মুর্শিদাবাদ থেকেই ঘোষণা হবে দল। আর সেই দল প্রার্থী থেকে বহু বিধানসভাকেন্দ্রে। সেই দল ঘোষণা আগেই 
ছাব্বিশে ৯০ আসনে সংখ্যালঘু প্রার্থীদের জেতানোর আহ্বান জানালেন হুমায়ুন কবীর। তাণর ইঙ্গিতপূর্ণ বার্তা, '২৯৪-এর মধ্যে ২০৪ আসনে মমতা বন্দ্যোপাধ্যায়-শুভেন্দু অধিকারীর লড়াই হোক। কে মুখ্যমন্ত্রী হবে, তাঁরা ঠিক করুন, তাঁরা ক্ষমতায় থাক। আমরা বিরোধী আসনে বসে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব'।  

এদিকে যে বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে এত বিতর্ক, সেই মসজিদ নির্মান করতে সরকারি টাকা লাগবে না আগেই মন্তব্য করেছিলেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। আবারও মঞ্চ থেকে একই কথা বললেন তিনি। হুমায়ুনের দাবি, বাবরি মসজিদ নির্মাণে টাকার অভাব হবে না। রাজ্যের প্রায় সব জেলা থেকে বহু মানুষ আর্থিক সাহায্য করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সংস্থা নাকি ৮০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তাঁকে। তাই মসজিদ নির্মাণে টাকার কোনও অভাব হবে না বলে এতটা প্রত্যয়ী হুমায়ুন। 

রেজিনগরের সভা থেকেই সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন ঘোষণা করলেন, ৩ কাঠা জমির উপর তৈরি হবে মূল বাবরি মসজিদ। ২৫ বিঘা জমির উপর মসজিদ চত্বরেই তৈরি হবে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়।  

হুমায়ুনের মন্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মত, সংখ্যালঘু কার্ড খেলছেন হুমায়ুন কবীর। আর তৃণমূলের দাবি, সংখ্যালঘু প্রার্থীর বিষয়ে মিথ্যে তথ্য দিচ্ছেন হুমায়ুন। সব মিলিয়ে মসজিদ শিলান্যাসের দিনেও রাজনৈতিক তরজা তুঙ্গে। এবার ভোটের আগে এই জল কোনদিকে গড়ায় সেটাই দেখার। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget