এক্সপ্লোর

Humayun Kabir: ভোটের মুখে মাদক মামলায় তলব হুমায়ুন কবীরের জামাইকে

Humayun Kabir: ৮ ফেব্রুয়ারি দায়ের হওয়া নতুন মাদক মামলায় তলব করা হয়েছে হুমায়ুন কবীরের জামাইকে। ২৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় লালগোলা থানায় তলব করা হয়েছে তাঁকে।

Humayun Kabir: ভোটের মুখে হুমায়ুন কবীরের জামাইকে তলব পুলিশের। মাদক মামলায় ভরতপুরের বিধায়কের জামাইয়কে তলব পুলিশের। ২৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় লালগোলা থানায় তলব করা হয়েছে হুমায়ুন কবীরের জামাইকে। ৮ ফেব্রুয়ারি দায়ের হওয়া নতুন মাদক মামলায় তলব করা হয়েছে তাঁকে। লালগোলায় আগেই বাজেয়াপ্ত করা হয়েছে হুমায়ুনের মেয়ে-জামাই-সহ শ্বশুড়বাড়ির একাধিক সম্পত্তি। আগে জলা জমি বুজিয়ে বাড়ি তৈরির অভিযোগে হুমায়ুনের স্ত্রীকেও নোটিস পাঠানো হয়েছিল। হুমায়ুনের স্ত্রীকে এই নোটিস পাঠিয়েছিল ভূমি ও ভূমি সংস্কার দফতর। এবার নতুন মাদক মামলায় হুমায়ুনের জামাইকে তলব করা হয়েছে। 

কিছুদিন আগে জামাইকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিলেন হুমায়ুন কবীর। 'আমার জামাইকে লালগোলা থেকে প্রার্থী করতে চাইছে তৃণমূল', চাঞ্চল্যকর দাবি করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর দাবি, 'মালদার এক ব্যক্তিকে দিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। জামাইকে প্রার্থী করতে আমার বেয়াইয়ের কাছে প্রস্তাব এসেছে। জনতা উন্নয়ন পার্টি গঠনের পর থেকেই তৎপর পুলিশ। আমার মেয়ে, জামাইয়ের সম্পত্তির মাপজোক করে রেখেছিল পুলিশ'। একদিকে সম্পত্তি বাজেয়াপ্ত করছে, আরেক দিকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছে। 

পুরনো একটি মাদক মামলায় হুমায়ুন কবীরের মেয়ে ও তার শ্বশুরবাড়ির একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করে পুলিশ। সেনিয়েও চাঞ্চল্যকর দাবি করেছিলেন ভরতপুরের বিধায়ক। হুমায়ুনের দাবি, 'তৃণমূলকে জিজ্ঞাসা করুন, যারা একদিকে তাদের সম্পত্তি ক্রোক করতে চাইছে আবার মালদার কোনও ব্যক্তিকে দিয়ে, সেও আমার বেয়াইদের আত্মীয়, তাকে দিয়ে কাল পাঠিয়েছে যে আমার জামাইকে লালগোলার তৃণমূলের বিধানসভার প্রার্থী করতে। এদের মতো শয়তান আর এদের মতো কুচক্রী মানুষ পাবেন বাংলায় খুঁজে?' 

বিধানসভা ভোটের মুখে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর, নতুন দল করে ভোটে লড়ার ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। 'জনতা উন্নয়ন পার্টি' গঠন করেছেন ভরতপুরের বিধায়ক। রুতে সিপিএম, ISF-এর সঙ্গে জোটের তোড়জোড় করলেও, হুমায়ুনের জোট প্রস্তাব কার্যত বিশ বাঁও জলে। এর পাশাপাশি মাদক মামলায় তলব করা হয়েছে হুমায়ুন কবীরের জামাইকে। 

আগেই হুমায়ুন কবীরের মেয়ে-জামাইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, সেই সঙ্গে তাঁর স্ত্রী'কে নোটিসও পাঠানো। বাড়ি সম্পর্কিত তথ্য জানতে হুমায়ুন কবীরের স্ত্রীকে শোকজ করা হয়েছে বলে জানা গিয়েছে। রেজিনগরের বাড়ি নিয়ে ভূমি সংস্কার দফতরের তরফে নোটিস পাঠানো। 'জলা জমি বুজিয়ে রেজিনগরে বাড়ি তৈরির অভিযোগ মাস পিটিশন। কেন ব্যবস্থা নেওয়া হবে না?' ৭দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। হুমায়ুন কবীরের স্ত্রী মীরা সুলতানাকে ভূমি ও ভূমি সংস্কার দফতরের তরফে পাঠানো হয়েছে এই নোটিস। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget