এক্সপ্লোর

Humayun Kabir: 'আমার জামাইকে লালগোলা থেকে প্রার্থী করতে চাইছে তৃণমূল', দাবি হুমায়ুন কবীরের

Humayun Kabir Son in Law: সম্প্রতি পুরনো একটি মাদক মামলায় হুমায়ুন কবীরের মেয়ে ও তার শ্বশুরবাড়ির একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করে পুলিশ।

কলকাতা: 'আমার জামাইকে লালগোলা থেকে প্রার্থী করতে চাইছে তৃণমূল', চাঞ্চল্যকর দাবি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের। তাঁর দাবি, 'মালদার এক ব্যক্তিকে দিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। জামাইকে প্রার্থী করতে আমার বেয়াইয়ের কাছে প্রস্তাব এসেছে। জনতা উন্নয়ন পার্টি গঠনের পর থেকেই তৎপর পুলিশ। আমার মেয়ে, জামাইয়ের সম্পত্তির মাপজোক করে রেখেছিল পুলিশ'। একদিকে সম্পত্তি বাজেয়াপ্ত করছে, আরেক দিকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছে।     

সম্প্রতি পুরনো একটি মাদক মামলায় হুমায়ুন কবীরের মেয়ে ও তার শ্বশুরবাড়ির একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করে পুলিশ। সেনিয়েও চাঞ্চল্যকর দাবি করেছেন ভরতপুরের বিধায়ক। 

হুমায়ুনের দাবি, 'তৃণমূলকে জিজ্ঞাসা করুন, যারা একদিকে তাদের সম্পত্তি ক্রোক করতে চাইছে আবার মালদার কোনও ব্যক্তিকে দিয়ে, সেও আমার বেয়াইদের আত্মীয়, তাকে দিয়ে কাল পাঠিয়েছে যে আমার জামাইকে লালগোলার তৃণমূলের বিধানসভার প্রার্থী করতে। এদের মতো শয়তান আর এদের মতো কুচক্রী মানুষ পাবেন বাংলায় খুঁজে?'   

এদিকে, মেয়ে-জামাইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত, এবার হুমায়ুন-পত্নীকে নোটিস। বাড়ি সম্পর্কিত তথ্য জানতে হুমায়ুন কবীরের স্ত্রীকে শোকজ। রেজিনগরের বাড়ি নিয়ে ভূমি সংস্কার দফতরের নোটিস। 'জলা জমি বুজিয়ে রেজিনগরে বাড়ি তৈরির অভিযোগ মাস পিটিশন। কেন ব্যবস্থা নেওয়া হবে না?' ৭দিনের মধ্যে জবাব তলব। হুমায়ুন কবীরের স্ত্রী মীরা সুলতানাকে ভূমি ও ভূমি সংস্কার দফতরের নোটিস। এখনও এব্যাপারে প্রতিক্রিয়া মেলেনি সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের।                                                     

বিধানসভা ভোটের মুখে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর, নতুন দল করে ভোটে লড়ার ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। শুরুতে সিপিএম, ISF-এর সঙ্গে জোটের তোড়জোড় করলেও, হুমায়ুনের জোট প্রস্তাব কার্যত বিশ বাঁও জলে। এই আবহে এবার ভাঙড়ের বহিষ্কৃত তৃণমূল নেতাকে নিয়ে নতুন দাবি করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা। বলেন, 'আরাবুল আমার সঙ্গে কয়েকবার দেখা করেছিল। অনেকরকম তার স্বপ্ন, অনেক কিছু লড়াই লড়বে। আগে দলে জয়েন করতে হবে, তারপর তাদের নিয়ে কোনও কথা বলব। একাধিকবার এসেছে, দেখা করেছে।'                                               

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget