এক্সপ্লোর

Humayun Kabir: তৃণমূলের 'হুমায়ুন' অস্বস্তি, তৃণমূলকে পরাস্ত করার হুঙ্কার খোদ তৃণমূল বিধায়কের

Murshidabad: পঞ্চায়েতের টিকিট বিক্রির অভিযোগ প্রসঙ্গে ফের বিস্ফোরক মন্তব্য করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। হুমায়ুনের মুহূর্মুহু হুঙ্কারে পঞ্চায়েত ভোটের আগে লাগাতার অস্বস্তি বাড়ছে তৃণমূলের অন্দরে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ:  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডোমকলে পা রাখার আগে, মুর্শিদাবাদে তৃণমূলকে পরাস্ত করার হুঙ্কার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। দল কড়া পদক্ষেপ নিলেও আপত্তি নেই, সাফ বক্তব্য হুমায়ুন কবীরের। মনোরঞ্জন ব্যাপারী, আব্দুল করিম চৌধুরীর পর এবার হুমায়ুন কবীরকে নিয়ে তীব্র অস্বস্তিতে তৃণমূল। 

ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর বলেন, আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় ২০ কে ২ করার দায়িত্ব আমি নেব।

না, কংগ্রেস কিংবা বিজেপির কোনও নেতা নন। মুর্শিদাবাদের মাটিতে তৃণমূলকে পরাস্ত করার হুঙ্কার দিচ্ছেন খোদ তৃণমূল বিধায়কই। পঞ্চায়েতের টিকিট বিক্রির অভিযোগ প্রসঙ্গে ফের বিস্ফোরক মন্তব্য করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। হুমায়ুনের মুহূর্মুহু হুঙ্কারে পঞ্চায়েত ভোটের আগে লাগাতার অস্বস্তি বাড়ছে তৃণমূলের অন্দরে। তৃণমূল জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানকে সরানোর দাবিতে মঙ্গলবার বহরমপুরে সভা রয়েছে হুমায়ুন কবীরের।  কিন্তু প্রশাসনের তরফে সেই সভার অনুমতি না মেলায়, এদিন হুঙ্কার শোনা গেছে তৃণমূল বিধায়কের গলায়। ইঙ্গিতপূর্ণ বিষয় হল, মঙ্গলবার মুর্শিদাবাদের ডোমকলে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সভা রয়েছে। তার আগেই চ্য়ালেঞ্জ ছুঁড়লেন হুমায়ুন কবীর।

হুমায়ুন কবীর এদিন আরও বলেন, আমি আইন ভাঙিনি, আমি আইন মোতাবেক সময়সীমা অনুযায়ী আমার গণতান্ত্রিক নাগরিক হয়ে সভা করব। আমার দাবি একটাই , শাওনি সিংহ রায়কে নিয়ে তৃণমূল দল এখানে থাকবে নাকি হুমায়ুন কবীর সহ যারা নির্বাচিত বিধায়ক তাঁদের ন্য়ূনতম সম্মানের কথা ভেবে তৃণমূল দল পরিচালিত হবে সেটার ডিসিশন নেওয়ার মালিক আমি নয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় , অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সিরা নেবেন

কয়েকদিন আগেই, বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্য়াপারী ফেসবুক পোস্টে লিখেছিলেন, আগের চাকরির পেনশন, গ্র্যাচুইটি পাই না, তাই ছাড়তে পারছি না। বিধায়ক পদ ছাড়লে খাব কী? পেনশন শুরু হলে বিধায়ক পদ থেকেও সরে দাঁড়াব। 

এবার একই সুর ভরতপুরের তৃণমূল বিধায়কের গলাতেও। হুমায়ুন কবীরের কথায়, আমি যেটা প্রতিবাদ করছি, মনোরঞ্জন ব্যাপারী বলাগড়ের এমএলএ তিনিও বলেছেন যে পঞ্চায়েতের টিকিট বিক্রি হয়েছে। তাহলে দল যদি তাঁদের রিঅ্যাক্ট করে আর হুমায়ুন কবীরকে শাস্তি দেয় প্রস্তুত আছি আমি।

পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কথায়, আমি বড়, তুমি বড়, কেউ বড় নয়। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ছবি ছিল, তাই ফিরহাদ হাকিমও জিতেছে, হুমায়ুন কবীরও জিতেছে। যেদিন এই ছবিটা মাথায় থাকবে না ভাই, এই জনগণও থাকবে না, ভোটও থাকবে না।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী আবার বলছেন, দেখুন তৃণমূলের মধ্য়ে যে অসন্তোষ ধূমায়িত হচ্ছে, এগুলো তার বহিঃপ্রকাশ। এটা শুধু মুর্শিদাবাদ নয়, সারা পশ্চিমবঙ্গেই এই জিনিসটা প্রকাশ পাচ্ছে। আর মুর্শিদাবাদ জেলায় তৃণমূলটা হিনদু তৃণমূল আর মুসলমান তৃণমূল হয়ে গেছে। বড় অদ্ভূত সাম্প্রদায়িক বিভাজন ঘটেছে। এটা পরিকল্পিতভাবে হচ্ছে। প্রথমে নির্দলকে সমর্থন করার কথা। এবার মুর্শিদাবাদে তৃণমূলকে ২-এ নামিয়ে আনার হুঁশিয়ারি। তৃণমূলে ক্রমশই বাড়ছে হুমায়ুন অস্বস্তি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার ফর্মে আপনার ও পরিবারের আয় সংক্রান্ত কোন কোন তথ্য চাওয়া হচ্ছে? আপনার জানা আছে তো?
অন্নপূর্ণা যোজনার ফর্মে আপনার ও পরিবারের আয় সংক্রান্ত কোন কোন তথ্য চাওয়া হচ্ছে? আপনার জানা আছে তো?
East Midnapore News: নয়াচরে তৈরি হবে মৎস্যহাব, বেআইনি বসতি হঠাতে পদক্ষেপ করল নতুন বিজেপি সরকার
নয়াচরে তৈরি হবে মৎস্যহাব, বেআইনি বসতি হঠাতে পদক্ষেপ করল নতুন বিজেপি সরকার
Weather Update : কলকাতায় আকাশ কালো করে দুর্যোগ শুরু, ঝমঝমিয়ে বৃষ্টি, বজ্রপাত ,আবহাওয়ার বড় আপডেট
কলকাতায় আকাশ কালো করে দুর্যোগ শুরু, ঝমঝমিয়ে বৃষ্টি, বজ্রপাত ,আবহাওয়ার বড় আপডেট
Weather Alert: বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে তুমুল বৃষ্টি, বাজ পড়ে রাজ্যে ৫ জনের মৃত্যু
বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে তুমুল বৃষ্টি, বাজ পড়ে রাজ্যে ৫ জনের মৃত্যু

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget