এক্সপ্লোর

Humayun Kabir : '...লড়তে চাইলে দরজা খোলা'...আইএসএফকে পাশে চান হুমায়ুন? কী বলছেন নওশাদ?

তবে কি নওশাদ সিদ্দিকীর আইএসএফের সঙ্গে জোট করতে চাইছেন হুমায়ুন। তাদের সঙ্গে যোগ দিয়ে আরও বৃহত্তর লড়াইয়ের পথে হাঁটতে চাইছেন?

মুর্শিদাবাদ: ২২ ডিসেম্বর নতুন দল ঘোষণা করতে চলেছেন তিনি। সাসপেন্ড হওয়ার পরই, কাউকে তোয়াক্কা না করেই ঘোষণা করে দিয়েছেন হুমায়ুন কবীর। হুঙ্কার ছেড়েছেন, পরের ভোটে তাঁর দলের উপর অনেক কিছু নির্ভর করবে। হুমায়ুনের ঘোষণা ছিল, বিজেপি দল সাম্প্রদায়িক রাজনীতি করে, তাদের বিরুদ্ধে লড়ব। তৃণমূলের তোলাবাজি করা নেতাদের বিরুদ্ধেও লড়ব। আম জনতা ফয়সালা দেবে। আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, আমার দলের সমর্থন ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না। নতুন দলের আত্মপ্রকাশের আগেই নিজেকে কিং মেকার বলে দাবি করেছিলেন ভরতপুরের বিধায়ক। এবার তাঁর কথায় অন্য দলের কাছে সমর্থন প্রত্যাশার সুর।  বলছেন, তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়তে চাইলে যে কোনও দলের জন্যই তাঁর দলের দরজা খোলা। 

তবে কি নওশাদ সিদ্দিকীর আইএসএফের সঙ্গে জোট করতে চাইছেন হুমায়ুন। তাদের সঙ্গে যোগ দিয়ে আরও বৃহত্তর লড়াইয়ের পথে হাঁটতে চাইছেন? নাকি তিনি পুরো মুসলমান সমাজকে তাঁর পাশে চাইছেন? হুমায়ুন খুলে রাখলেন সব সম্ভাবনার দরজাই। বললেন, বাম-কংগ্রেস হোক বা আইএসএফ, যারাই তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চায়, যারা বিজেপিকে ক্ষমতায় আসতে দিতে চায় না, তাদের সকলেই সঙ্গে আসতে পারেন। হুমায়ুন আরও একবার হুঁশিয়ারি দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা ভোটে তিনি ১৩৫টি আসনে প্রার্থী দেবেন। তিনি প্রত্যয়ী,  লড়ে ৭০ থেকে ৯০টি আসনে জয়ের বিষয়ে। ফের একবার দাবি করলেন, আগামী ভোটে তিনি নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে তাঁর নতুন দল। 

এদিকে হুমায়ুনের বার্তায় নৌশাদ সিদ্দিকির  সতর্ক উত্তর, কেউ দল করতেই পারেন। নির্বাচন কমিশনের খাতায় ২ হাজারেরও বেশি নথিবদ্ধ রাজনৈতিক দল আছে। কিন্তু তারা কী ভাবনা সামনে রেখে এগোচ্ছে, কী কাজ করতে চায়, কী অ্যাজেন্ডা, সেটা আগে দেখে নেবেন তাঁরা। এছাড়া তিনি সতর্কও করে দিলেন, নানা দল হওয়ার কারণে ভোট ভাগ হয়ে তৃণমূল বা বিজেপি যেন লাভবান না হয়ে যায়। 

এর আগেও হুমায়ুন কবীর আসাদউদ্দিন ওয়েসির MIM-এর জোট করবে বলে ঘোষণা করেন। দাবি করেন, সময় পেলেই হায়দরাবাদে যাবেন। MIM-এর পাশাপাশি হুমায়ুন কবীর জোট করার জন্য  আমন্ত্রণ জানান ISF, এমনকী বাম-কংগ্রেসকেও। তবে লক্ষ একটাই, হুমায়ুনের কথায় 'একমাত্র লক্ষ্য বিজেপিকে বাংলায় ক্ষমতায় আসতে না দেওয়া আর  RSS মার্কা মুখ্যমন্ত্রীকেও ক্ষমতাচ্যুত করা।'                             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget