এক্সপ্লোর

Haimanti Ganguly: ''আমি ষড়যন্ত্রের শিকার", নিয়োগ দুর্নীতি ইস্যুতে দাবি হৈমন্তীর

Haimanti Ganguly Update: অর্পিতা মুখোপাধ্যায়ের পর নিয়োগ দুর্নীতিতে আরও এক নারীর নাম উঠে এসেছে। তিনি গোপালের স্ত্রী হৈমন্তী।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: অবশেষে কুন্তল বর্ণিত 'রহস্যময়ী' হৈমন্তীর হদিশ পেল এবিপি আনন্দ। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের অভিযোগ নিয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকার আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষকে। তাপস মণ্ডলের টাকা হৈমন্তীর কাছে, দাবি নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের। কিন্তু এবার পাল্টা হৈমন্তীর দাবি, ''দুর্নীতির সঙ্গে আমার কোনও যোগ নেই। আমি ষড়যন্ত্রের শিকার, ঘুরিয়ে ফিরিয়ে আমার নামই করছে। আমার সঙ্গে গোপাল দলপতির কোনও জয়েন্ট অ্যাকাউন্ট নেই।''

অর্পিতা মুখোপাধ্যায়ের পর নিয়োগ দুর্নীতিতে আরও এক নারীর নাম উঠে এসেছে। তিনি গোপালের স্ত্রী হৈমন্তী। ঘটনাচক্রে তিনিও অভিনেত্রী, পরিচিতি গড়ে তোলার চেষ্টায়। সেই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। 

তবে এত হইচইয়ের মধ্যেই দেখা নেই হৈমন্তীর। কখনও কুন্তল ঘোষ, কখনও বা গোপাল, নিত্যদিন শুধু হৈমন্তীকে নিয়ে নানা তথ্য সামনে আসছে। কিন্তু হৈমন্তী নিজে কখন সর্বসমক্ষে আসবেন! তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

এ বার স্ত্রীকে নিয়ে মুখ খুললেন গোপালও। তাঁর বক্তব্য, "ও একটু অসুস্থ আছে। বলল, খুব তাড়াতাড়ি মিডিয়ার সামনে আসবে। চিন্তার কোনও কারণ নেই। সমস্ত অপপ্রচারের জবাব দেবে।"

হৈমন্তীর নাম প্রথম বার সামনে এনেছিলেন, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল।  সংবাদমাধ্যমের সামনে তাঁকে বলতে শোনা যায়, "তাপসদাও জানে, তদন্তে যেটা উটে এসেছে সেটা হল, হৈমন্তী গাঙ্গুলি।"

সূত্রের দাবি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীদের জেরার মুখে, উত্তরবঙ্গের এক প্রভাবশালী রাজনৈতিক নেতার নামও করেন কুন্তল। আর 
সেই সূত্রেই সামনে এসেছে, গোপালের স্ত্রী হৈমন্তীর নামে নথিভুক্ত মুম্বইয়ের এক সংস্থা সিরোকো পার্টনার্সের নাম।

সিবিআই সূত্রে দাবি, হৈমন্তী কোথায়, গোপালকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়, জানেন না বলে দাবি করেন তিনি। কয়েক বছর আগেই স্ত্রী ছেড়ে চলে গিয়েছেন। তাঁর কোনও ফোন নম্বরও নেই বলে দাবি করেনম।

এর পর থেকে এই রহস্যময়ীর খোঁজ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এর মধ্যেই যে গোপাল দলপতির বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ, যাঁর স্ত্রীর কাছে নিয়োগ দুর্নীতির টাকা থাকার চাঞ্চল্যকর অভিযোগ তুলছেন কুন্তল, সেই গোপাল এখন দায় ঠেলার চেষ্টা করছেন সাধারণ মানুষের উপর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee : ‘বেইমান’, ‘চোর’, সুদীপ ! পাড়া ছেয়ে গেল পোস্টারে, একসঙ্গে ছাপিয়েছেন কুণাল-তাপস? উত্তর কলকাতায় চাঞ্চল্য
‘বেইমান’, ‘চোর’, সুদীপ ! পাড়া ছেয়ে গেল পোস্টারে, একসঙ্গে ছাপিয়েছেন কুণাল-তাপস? উত্তর কলকাতায় চাঞ্চল্য
West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
Weather : উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget