এক্সপ্লোর

SSC Chairman: দুর্নীতি মামলায় জেরবার নেতা-মন্ত্রীরা, SSC-র দায়িত্ব নিতে নারাজ IAS শুভ্র চক্রবর্তী

SSC Recruitment Scam: আপাতত পদত্যাগী চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকেই কাজ চালানোর মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। 

কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: SSC নিয়োগে দুর্নীতি (SSC Recruitmnet Scam) অভিযোগে একাধিক মামলার তদন্ত করছে CBI। সূত্রের খবর, এই পরিস্থিতিতে IAS অফিসার শুভ্র চক্রবর্তীকে (Shubhra Chakraborty) SSC-র চেয়ারম্যান করার কথা বলা হলেও, সেই দায়িত্ব নিতে নারাজ তিনি। সূত্রের খবর, আপাতত পদত্যাগী চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকেই (Siddhartha Majumdar) কাজ চালানোর মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। 

SSC চেয়ারম্যানের দায়িত্ব নিতে নারাজ শুভ্র চক্রবর্তী

SSC-র নিয়োগ দুর্নীতির অভিযোগে সরকারের অস্বস্তি কমছে না। শিক্ষা প্রতিমন্ত্রীকে আগেই টানা ৩ দিন জিজ্ঞাসাবাদ করেছে CBI।  বুধবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

এরই মধ্যে সূত্রের দাবি, নিয়োগ ঘিরে চলা এই ডামাডোলের মধ্যে নতুন SSC চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে নারাজ IAS অফিসার ও সর্বশিক্ষা মিশনের রাজ্যের প্রকল্প অধিকর্তা শুভ্র চক্রবর্তী। এই পরিস্থিতিতে SSC-র সদ্য পদত্যাগী চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকেই নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলা হয়েছে।

গত বুধবার SSC মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে CBI। সেদিনই হঠাত্‍ করে SSC-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন, মাত্র চার মাস আগে নিযুক্ত হওয়া সিদ্ধার্থ মজুমদার। এর পর সঙ্গে সঙ্গে এই পদে প্রথমবার কোনও IAS অফিসারকে বসানোর বিজ্ঞপ্তিও জারি করে দেয় রাজ্য সরকার।

আরও পড়ুন: Nadia: নাকাশিপাড়ায় কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব অধীর চৌধুরীর সভার আগে গোষ্ঠীদ্বন্দ্ব কংগ্রেসের।Bangla News

কিন্তু, তিনি এখনও দায়িত্ব না নেওয়ায়, কাজ চালিয়ে যেতে হচ্ছে পদত্যাগী চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকেই। তৃণমূল জমানায় ১১ বছরে ৯ জন চেয়ারম্যানকে নিয়োগ করা হয়েছে। সেই চেয়ারম্যান নিয়োগ ঘিরেই এখন তৈরি হয়েছে নতুন করে জটিলতা। প্রতিদিনের মতো বুধবারও স্কুল সার্ভিস কমিশনে এসেছিলেন সিদ্ধার্থ মজুমদার। তিনি বলেন, "আমাকে বলেছে কাজ চালিয়ে যেতে। তাই আমি রোজই অফিসে আসছি।"

এ বারই এই পদে প্রথমবার কোনও IAS অফিসারকে বসানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। IAS অফিসার শুভ্র চক্রবর্তীকে এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু, সূত্রের দাবি,  SSC নিয়োগ ঘিরে চলা বর্তমান পরিস্থিতিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চাননি তিনি। 

রাজ্যকে কটাক্ষ বিরোধীদের

পাশাপাশি সূত্রের দাবি, স্কুল শিক্ষা দফতরের একজন আধিকারিক, সেই দফতরেরই অধীনস্থ স্বশাসিত সংস্থা SSC-র চেয়ারম্যানের দায়িত্ব কীভাবে সামলাবেন, এই প্রশ্ন উঠেছে সরকারের মধ্যেই। তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধীরাও। বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্য, "কেউ এই পাপের দায়িত্ব নিতে চাইছেন না।" সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "পাপের ভাগীদার কেউ হতে চায় না। এই ভদ্রলোক দায়িত্ব নিয়েছিল, আবার একজনকে দায়িত্ব দেওয়া হল। কেউ নিতে চাইছে না।" সব মিলিয়ে SSC নিয়ে ডামাডোল থামছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
Weather Update: একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget