এক্সপ্লোর

IIT-Jadavpur University: যৌথভাবে কাজ করবে IIT ও যাদবপুর বিশ্ববিদ্যালয়, গবেষণা-সহ নানা সুযোগ, আসছে একগুচ্ছ নতুন কোর্সও !

IIT and Jadavpur University Work Jointly : পঠন-পাঠন এবং গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং খড়গপুর আইআইটি

দীপক ঘোষ,কলকাতা: পঠন-পাঠন এবং গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) এবং খড়গপুর আইআইটি (Kharagpur IIT)। আজ বেঙ্গল গ্লোবাল বাণিজ্য সম্মেলনের মঞ্চে এই মর্মে সমঝোতা পত্র সাক্ষরিত হল দুই প্রতিষ্ঠানের মধ্যে।

'এই চুক্তির ফলে গবেষণা, ইন্টার্নশিপ এবং কনসালটেন্সির কাজ যৌথভাবে করার সিদ্ধান্ত '

এই চুক্তি সাক্ষর প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নীলাদ্রি চক্রবর্তী জানান, এই চুক্তির ফলে গবেষণা, ইন্টার্নশিপ এবং কনসালটেন্সির কাজ যৌথভাবে করার সিদ্ধান্ত হয়েছে। নীলাদ্রি চক্রবর্তী ছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন নিবন্ধক ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়। খড়গপুর আইআইটি পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক এস কে সামন্ত রায়। রাজ্যের উন্নত শিল্প পরিবেশের স্বার্থেই এই চুক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত প্রকাশ করেন তিনি।

'শুধু ইঞ্জিনিয়ারিং বিভাগই নয় বিজ্ঞান ও কলা বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে যৌথ গবেষণার কাজ করবে দুই প্রতিষ্ঠান'

অধ্যাপক নীলাদ্রি চক্রবর্তী জানান, শুধু ইঞ্জিনিয়ারিং বিভাগই নয় বিজ্ঞান ও কলা বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে যৌথ গবেষণার কাজ করবে দুই প্রতিষ্ঠান। এই চুক্তিতে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন। বলা হয়েছে সংস্থা দুটির নিজস্ব আয় বাড়াতে যৌথ ভাবে নতুন কোর্স চালু করা হবে। স্বল্প মেয়াদী এই কোর্সগুলি অনলাইন এবং অফলাইন, দুই মাধ্যমেই করা যাবে।

'পরবর্তীকালে এগুলো ডিপ্লোমা কোর্সে রূপান্তর করা হবে'

পরবর্তীকালে এগুলো ডিপ্লোমা কোর্সে রূপান্তর করা হবে। মূলত কারিগরি শিক্ষা শেষে, যারা রোজগারের যুক্ত হয়েছেন, তাদের প্রতিনিয়ত সংশ্লিষ্ট বিষয়ের প্রতিটি পরিবর্তনকে অনুসরণ করতে হয়, সময়ের সঙ্গে পাল্লা দিতে সেটা বুঝতে হয় কিন্তু সেই সুযোগ তারা পান না বললেই চলে। একারণেই তাদের কথা মাথায় রেখেই চালু হবে শর্ট কোর্স। 

আরও পড়ুন, চলন্ত ট্রেন থেকে ৪ মাসের অন্তঃসত্ত্বাকে ফেলে দেওয়া হল নিচে ! 'যৌন নির্যাতন' ইন্টারসিটি এক্সপ্রেসে..

' দুই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য সার্কভুক্ত দেশ এবং আফ্রিকা'

এছাড়া আয়ের সবচেয়ে বড় সুযোগ হিসাবে দেখা হচ্ছে কনসালটেন্সিকে। দুই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য সার্কভুক্ত দেশ এবং আফ্রিকা। এই সমস্ত দেশে বড় বড় কনসালটেন্সির কাজগুলো মূলত করে থাকে ইউরোপের কোম্পানিগুলি। এবার থেকে এই সমস্ত দেশের আন্তর্জাতিক টেন্ডার ধরার জন্য  একসঙ্গে ঝাঁপাবে এই দুই প্রতিষ্ঠান। সেই লক্ষ্যেই এবার কোমর বাধার সিদ্ধান্ত নিয়েছে তারা।

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget