এক্সপ্লোর

Weather Report : প্রচণ্ড বৃষ্টি, টানা দুর্যোগ, উৎসবের মরশুমেই ভাসবে ৩ জায়গা? কমলা সতর্কতা জারি করল IMD

খাতায় কলমে বর্ষা বিদায় নিয়েছে অনেক আগেই। আর এখন দেশের বেশির ভাগ এলাকা থেকেই সরে গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব।


কলকাতা : পুজোর মধ্যেই ভারী বৃষ্টির কমলা সতর্কতা । তবে পশ্চিমবঙ্গে নয়। ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) রবিবারই  তামিলনাড়ু, পুদুচেরির কারাইকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ভারী সতর্কতা জারি করল। দুর্যোগ হতে পারে প্রবল। সেই আশঙ্কা থেকেই ভারী বৃষ্টির কমলা রঙের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস,দুর্যোগ বাড়তে পারে তেলঙ্গানা, মধ্যপ্রদেশ, কোঙ্কন, গোয়া এবং মহারাষ্ট্রে। বজ্রপাত ও দমকা হাওয়াসহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে । এছাড়া  লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও একই ধরনের আবহাওয়া থাকতেপারে। তবে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও দিল্লির জন্য আবহাওয়া সংস্থা আজ আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস রয়েছে। খাতায় কলমে বর্ষা বিদায় নিয়েছে অনেক আগেই। আর এখন দেশের বেশির ভাগ এলাকা থেকেই সরে গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব। কিন্তু দুর্গাপুজোর সময় দেশের বেশ কয়েকটি রাজ্যে তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

বর্ষা বিদায় নিতে-না-নিই দক্ষিণ ভারতের আবহাওয়ায় লেগেছে পরিবর্তনের হাওয়া ।  আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ভারতে  উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব এখন কার্যকর । আর তার জেরেই একাধিক রাজ্যে বৃষ্টির দাপট বাড়ছে । ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দক্ষিণ ভারতের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর (IMD)। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, আবার কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কর্নাটকের উপকূলবর্তী অঞ্চল, কেরল, দক্ষিণ কর্নাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইক্কাল, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা এবং তেলঙ্গানার বিভিন্ন অংশে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে কেরল, উপকূলবর্তী কর্নাটক, দক্ষিণ কর্নাটক এবং তামিলনাড়ুর একাধিক এলাকায় বিস্তৃতভাবে বৃষ্টি হতে পারে। তামিলনাড়ুতে এখন সক্রিয় হয়েছে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু। আবহাওয়া দফতরের পূর্বাভাস , চেন্নাই এবং সংলগ্ন এলাকায় বাড়বে বৃষ্টি । হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে আগামী কয়েকদিন। 

অন্যদিকে পশ্চিমবঙ্গে পুজোর আবহে ১৬ থেকে ২২ অক্টোবর দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।  অধিকাংশ জায়গায় আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত তাই স্বস্তিতে বাঙালি।                  

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
West Bengal News Live : 'আপনারা একদিন বুঝবেন, যেদিন আপনাদের সব কেড়ে নেবে', কাদের নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ?
'আপনারা একদিন বুঝবেন, যেদিন আপনাদের সব কেড়ে নেবে', কাদের নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ?
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
SIR Tribunal: SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি, এবার সরে দাঁড়ালেন বিশ্বজিৎ বসু
SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি, এবার সরে দাঁড়ালেন বিশ্বজিৎ বসু
Advertisement

ভিডিও

Yuvasree, Kali Puja 2026 | আর্মহার্স্ট স্ট্রিটের যুবশ্রী পেল এবিপি আনন্দ আলোক আনন্দ সম্মান
Bhangar News: ফের উত্তপ্ত ভাঙড়, মমতা-তৃণমূল নেতার ওপর হামলা! | ABP Ananda
Bakreshwar Kali Temple News | কালীপুজোর আগে রাজ্যজুড়ে শক্তি আরাধনায় প্রস্তুতি তুঙ্গে
CM Suvendu Adhikari:নতুন সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিযুক্তদের নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget