এক্সপ্লোর

Market Price Hike : জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গেই বাজার আগুন, দেখুন কী হারে বাড়ল চাল থেকে তেলের দর

পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব ইতিমধ্যেই বাজারে পড়তে শুরু করেছে। অদূর ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে বলেই ধারণা অর্থনীতিবিদ থেকে সাধারণ মানুষের। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা : ভারতে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোলের দাম ( petrol price hike) ।  ডিজেলের দাম একশোর চৌকাঠে।  কলকাতায় ৮৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হল ১১২ টাকা ১৯ পয়সা। ৮০ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৭ টাকা ২ পয়সা। এই নিয়ে গত ১২ দিনে ১০ বার বাড়ল জ্বালানির দাম।  পেট্রোলের দাম বেড়েছে ৭ টাকা ৫২ পয়সা। ডিজেলের দাম এই ১২ দিনে বেড়েছে ৭ টাকা ২৩ পয়সা। এর ফলে বাজারেও আগুন দর । সবকিছুরই দাম বাড়ছে হু হু করে। 

বাজারদরে কেমন প্রভাব ( Impact of fuel price hike on market price ) 

জ্বালানির দাম বাড়া মানেই পরিবহনের খরচ বাড়া। তার উপর অনেকটাই নির্ভর করে আছে বাজারে আনা পণ্যের খরচ। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে হুড়হুড়িয়ে। দাম বাড়ছে চাল, ডাল, মাছ, সবজি, সবকিছুরই । বেশ চড়া দাম প্রত্যেক বাজারেই। ক্রেতাদের আশঙ্কা, লাগাতার পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব ইতিমধ্যেই বাজারে পড়তে শুরু করেছে। অদূর ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে বলেই ধারণা অর্থনীতিবিদ থেকে সাধারণ মানুষের। 

  • খুচরো বাজারে চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা।
  •  সর্ষের তেল লিটারপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।
  • সাদা তেলের দাম লিটারে বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা। 
  • মুরগির মাংস কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৩০ টাকা দরে

    কমেছে বেসরকারি বাসের সংখ্যা ( Bus Ticket Price Hike ) 
    অন্যদিকে জ্বালানির দাম বাড়ার পর বর্তমান ভাড়ায় বাস নামানো সমস্যা বলে অভিযোগ জানিয়েছেন বাস মালিকদের একাংশ। এর ফলে আজ মোমিনপুরে দেখা গিল বাসের সংখ্যা যথেষ্টই কম।  বাস মালিক সংগঠনের দাবি, সরকার ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তে অটল থাকায় তাঁদের লোকসানের মুখে পড়তে হচ্ছে।

    আরও পড়ুন :

    'পেট্রোলের দাম ১৫০ ছুঁয়ে ফেললেও অবাক হব না' , মনে করছেন অর্থনীতিবিদরা

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget