এক্সপ্লোর

Recruitment Corruption: নিয়োগ দুর্নীতি মামলায়, দ্বিতীয়বার সিভিক ভলান্টিয়ার রাহুলকে জিজ্ঞাসাবাদ ED-এর

পেশায় তিনি সিভিক ভলান্টিয়ার। কিন্তু, স্কুলে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে গেছে, এই রাহুল বেরারও! নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার রাহুল বেরা।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায়, দ্বিতীয়বার সিভিক ভলান্টিয়ার রাহুল বেরাকে জিজ্ঞাসাবাদ করল ED। দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূল (TMC) নেতা জ্ঞানানন্দ সামন্তের গাড়িতে চেপেই, CGO কমপ্লেক্সে আসেন রাহুল। ED সূত্রে দাবি, সুজয়কৃষ্ণ ও জ্ঞানানন্দের মধ্যে সেতুবন্ধনের কাজ করতেন ওই সিভিক ভলান্টিয়ার।

পেশায় তিনি সিভিক ভলান্টিয়ার। কিন্তু, স্কুলে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে গেছে, এই রাহুল বেরারও! নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) রাহুল বেরা। দ্বিতীয়বার তলব পেয়ে, শুক্রবার ফের CGO কমপ্লেক্সে হাজিরা দেন তিনি।

ED সূত্রে দাবি করা হচ্ছে, কালীঘাটের কাকু মোবাইল ফোনের বেশকিছু তথ্য ডিলিট করার জন্য রাহুলকে বলেছিলেন। সে কথা আগেরবারই স্বীকার করেছিলেন ওই সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)। কিন্তু তাঁর সঙ্গে সুজয়কৃষ্ণের বয়ান মিলছে না বলে, এদিন তাঁকে ফের তলব করা হয়েছিল। 'কালীঘাটের কাকু'র গতিবিধি সম্পর্কে তিনি কী জানতেন?

নিয়োগ দুর্নীতির (Recruitment Corruption) টাকা কি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই লেনদেন হয়েছে? সূত্রের খবর, মূলত এই বিষয়গুলিই রাহুলের থেকে জানতে চান ED অফিসাররা। বিকেল গড়িয়ে গেলেও অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। গত বিশে মে, সুজয়কৃষ্ণের বাড়ি ছাড়াও তৃণমূল নেতা ও দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের সদস্য জ্ঞানানন্দ সামন্তর বাড়িতেও হানা দিয়েছিল ED. 

সূত্রের দাবি, স্কুলে চাকরি দেওয়ার নামে টাকা তুলতেন ওই তৃণমূল নেতা এবং তা পাঠিয়ে দিতেন 'কালীঘাটের কাকু'র কাছে। সিভিক ভলান্টিয়ার রাহুল বেরা, কালীঘাটের কাকুর পাশাপাশি এই তৃণমূল নেতারও ঘনিষ্ঠ বলে পরিচিত। এমনকি এ দিন যে SUV-তে চেপে CGO কমপ্লেক্সে এসেছিলেন রাহুল, নম্বর প্লেট মিলিয়ে দেখা গেল, এই গাড়িটিও ওই তৃণমূল নেতার। ED সূত্রে দাবি করা হচ্ছে, সুজয়কৃষ্ণ ও জ্ঞানানন্দের মধ্যে মূলত সেতুবন্ধনের কাজ করতেন রাহুল।

তাই তাঁর কাছেই নিয়োগ দুর্নীতির গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই একবার অভিযুক্ত তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে ED. সূত্রের খবর, জ্ঞানানন্দ কাকে কাকে টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন এবং সুজয়কৃষ্ণর মাধ্যমে টাকা কোথায় কোথায় পৌঁছে গেছিল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের কাছ থেকে তা জানতে চান তদন্তকারী অফিসাররা।

আরও পড়ুন: Kaliaganj Incident:কালিয়াগঞ্জ নাবালিকাকে খুনের মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে গেল রাজ্য

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget