এক্সপ্লোর

Dengue And Malaria : ডেঙ্গি আতঙ্কের দোসর ম্যালেরিয়া, হাওড়ায় জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে ভর্তি হাসপাতালের বেড

Howrah: হাওড়ার ডেঙ্গি আতঙ্কের দোসর ম্যালেরিয়া, হাওড়ায় জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে ভর্তি হাসপাতালের বেড।

সুনীত হালদার, হাওড়া : কিছুদিন আগেই ডেঙ্গি ( Dengue )  ও ম্যালেরিয়ায় ( Malaria ) আক্রান্ত হয়ে জোড়া মৃত্যুর ঘটে দক্ষিণ দমদম পুরসভা এলাকায়।  বর্ষায় ডেঙ্গির দোসর ম্যালেরিয়া। এবার দুই মশাবাহিত রোগ উদ্বেগ বাড়াচ্ছে হাওড়া শহরে। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে জেলায় জেলায়। সেই সঙ্গে বাড়ছে ম্যালেরিয়াও। বিশেষত হাওড়া শহরে বাড়ছে ডেঙ্গি ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত। (Howrah)

হাওড়া জেলা হাসপাতালে জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন অনেকে। হাওড়া পুরসভা সূত্রে খবর, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত ৫০টি ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৪৮ জন। এর মধ্যে ৪, ২৩ ও ৩৯ নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে। অন্যদিকে ২৯ নম্বর ওয়ার্ডের মঙ্গলাহাট এলাকা যথেষ্ট ঘিঞ্জি এবং প্রতিদিন সেখানে প্রচুর মানুষের যাতায়াত রয়েছে। ওই এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে।

চলতি বছরে ৩১ অগাস্ট পর্যন্ত হাওড়া শহরে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৩৮ জন। এই পরিস্থিতিতে রাতে অবশ্যই মশারি লাগানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সতর্কতামূলক প্রচার চালাচ্ছে প্রশাসনও।  

রাজ্যে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু অব্যাহত। সম্প্রতি প্রাণ গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্র ও উত্তর ২৪ পরগনার দেগঙ্গার এক গৃহবধূর। অন্যদিকে, কলকাতায় সরকারি হাসপাতালে থাবা বসিয়েছে ডেঙ্গি-ম্যালেরিয়া।কর্মী আবাসন থেকে ডাক্তারি পড়ুয়াদের হস্টেল, বাড়ছে আক্রান্তের সংখ্যা।  

রাজ্যে আরও ১ ডেঙ্গি আক্রান্তের মৃত্যু

অন্যদিকে,  ফের এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল রাজ্যে। শুক্রবার ভোরে মৃত্যু হয় দক্ষিণ কলকাতার বাসিন্দা এক চিকিৎসকের। পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। বাড়িতেই চলছিল চিকিৎসা। আচমকা প্লেটলেটের পরিমাণ কমে যাওয়ায় মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন চিকিৎসা চলার পর আজ ভোরে মৃত্যু হয় ওই চিকিৎসকের। কিডনি প্রতিস্থাপনের কারণে তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কম ছিল বলে মনে করছেন চিকিৎসকরা।                 

এডিস ইজিপ্টাই মশার শরীরে থাকে ডেঙ্গির জীবাণু! সাধারণত এই মশা কামড়ায় দিনে। আর ম্যালেরিয়া হয় অ্যানোফিলিস মশার কামড়ে। এই মশা রাতে কামড়ায়। বর্ষায় দুয়ের প্রকোপই বাড়ছে। আতঙ্কে সাধারণ মানুষ।  এই অবস্থায় সতর্কতামূলক প্রচার চালাচ্ছে প্রশাসন। মশার হাত থেকে বাঁচতে মশারি ব্যবহার ও জ্বর না কমলে রক্তপরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 

 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget