এক্সপ্লোর

Indane Gas: ইন্ডেন গ্যাসের সার্ভার সমস্যা, গোটা দেশে ব্যাহত পরিষেবা

Indane Gas Problem: ডিস্ট্রিবিউটররা জানিয়েছেন, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনে ১০-২০ শতাংশ গ্রাহককে সিলিন্ডার সরবরাহ করা হয়েছে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: শনিবার বিকেল থেকে মঙ্গলবার। ফোনে বুক করা যাচ্ছে না সিলিন্ডার (Cylinder)। মিলছে না অন্য পরিষেবাও। তিনদিন ধরে নাজেহাল ইন্ডেন (Indane) গ্রাহকরা। সার্ভার (Server) সমস্যার জেরেই এই বিভ্রাট বলে দাবি, কর্তৃপক্ষের। বুধবারের মধ্যে পরিষেবা স্বাভাবিক হবে বলে আশা।                                    

ইন্ডেন গ্যাসের সার্ভার সমস্যা। গোটা দেশে ব্যাহত পরিষেবা। চরম দুর্ভোগে গ্রাহকরা। তাঁদের অভিযোগ, শনিবার বিকেলের পর থেকে তিন দিন গ্যাস বুক করতে পারেননি। মিলছে না অন্য পরিষেবাও। শনিবার সকালের দিকে যাঁরা বুক করেছিলেন তাঁদের কয়েকজনকে রবিবার গ্যাস সরবরাহ করা হলেও সোমবার থেকে সমস্যা আরও বাড়ে বলে অভিযোগ। ফোনে গ্যাস বুক করতে না পেরে সরাসরি সংস্থার অফিসে হাজির হন গ্রাহকরা।

ডিস্ট্রিবিউটররা জানিয়েছেন, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনে ১০-২০ শতাংশ গ্রাহককে সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। ইন্ডেনের ডিস্ট্রিবিউটর অমিতাভ মণ্ডল বলেন, "আপাতত আমরা কনসিউমার নম্বর লিখে হাতে চালান লিখে গ্যাস দিয়ে দিচ্ছি।" ইন্ডেন কর্তৃপক্ষ জানিয়েছে, সফটঅয়ার-বিভ্রাটে সার্ভার বসে যায়। তার জেরেই সিলিন্ডার বুকিং, সার্ভিসিং বা নতুন কানেকশন- সব পরিষেবা কার্যত বন্ধ হয়ে যায়।                                

আরও পড়ুন, ভাঙা হতে পারে চিৎপুরের কাশীপুরের রেল ওভারব্রিজ, নতুন করে গড়ার সিদ্ধান্ত প্রশাসনের

ইন্ডেন ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিজনবিহারী বিশ্বাস বলেন, "সারা ভারতে সমস্যা হয়েছে। চেষ্টা চলছে দ্রুত সারাবার। কালকের মধ্যে ঠিক হয়ে যাবে বলে আশা করছি।" কবে স্বাভাবিক হবে পরিষেবা? অপেক্ষায় ইন্ডেনের গ্রাহকরা।     

এদিকে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটাই কমল। আজ কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ২ হাজার ১৪০ টাকা। সিলিন্ডার পিছু দাম কমেছে ১৮২ টাকা। তবে রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও হেরফের হয়নি। রান্নার গ্যাসেল সিলিন্ডারপিছু দাম ১ হাজার ২৯ টাকাই রয়েছে।                                                

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: এই প্রকল্পে ৬০ হাজার টাকা পেয়েছেন ? 'দুর্নীতিতে যুক্ত' থাকলেই ফেরত দিতে হবে টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
এই প্রকল্পে ৬০ হাজার টাকা পেয়েছেন ? 'দুর্নীতিতে যুক্ত' থাকলেই ফেরত দিতে হবে টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sayan Banerjee : সায়ন বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ হাইকোর্টের
Sayan Banerjee : সায়ন বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ হাইকোর্টের
Modi Suvendu Durga Puja: গলফ কার্টে ইডেন প্রদক্ষিণ করবেন মোদি-শুভেন্দু, চোখধাঁধানো ড্রোন শো, কী কী থাকছে অনুষ্ঠানে?
গলফ কার্টে ইডেন প্রদক্ষিণ করবেন মোদি-শুভেন্দু, চোখধাঁধানো ড্রোন শো, কী কী থাকছে অনুষ্ঠানে?
Samik Bhattacharya : 'জ্ঞানেশ কুমারকে পদ্মভূষণ দিতে হবে', দাবি শমীকের, রাজ্য বিজেপির সভাপতি বললেন...
'জ্ঞানেশ কুমারকে পদ্মভূষণ দিতে হবে', দাবি শমীকের, রাজ্য বিজেপির সভাপতি বললেন...

ভিডিও

Gyanesh Kumar:
Howrah News: ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার
Gyanesh Kumar News : জ্ঞানেশের বিরুদ্ধে গণতান্ত্রিক মহিলা সমিতির বিক্ষোভ মিছিল আটকে দিল পুলিশ |
Weather News Today | নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?
Weather Update Today | অতি গভীর নিম্নচাপের বলয়ে বাংলা। উত্তরে বৃষ্টি চলবে আরও ২ দিন |ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
Atal Pension Yojana: মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
India vs Japan: 'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Embed widget