এক্সপ্লোর

India Monsoon Update : তাপপ্রবাহের আশঙ্কার মধ্যেই বড় স্বস্তির খবর, দেশে এবার বৃষ্টি হবে স্বাভাবিকের থেকে বেশি

Weather Office:  এই মরশুমে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কিছুটা বেশি বৃষ্টি হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস,  সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের সর্বত্রই বৃষ্টি স্বাভাবিক বা তার কিছু বেশি হবে।

 নয়া দিল্লি : বৈশাখের কাঠফাটা রোদ, জেলায় জেলায় তাপপ্রবাহের আশঙ্কা, এরই মধ্যেই একটা আশার কথা শোনাল আবহাওয়া দফতর।   মৌসম ভবন  জানাচ্ছে,  চলতি বছর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে। দীর্ঘ হবে বর্ষাকাল। IMD র রিপোর্ট অনুসারে, চলতি বছর গড়ে ৮৭ সেন্টিমিটার বৃষ্টি হবে ভারতে। 

আবহাওয়া দফতর মনে করছে,  এল নিনোর প্রভাবে বর্ষার প্রথম ভাগে তাপমাত্রা বাড়বে। যা মোটামুটি জুলাই অবধি চলবে। এরপর বৃষ্টি বাড়বে ।  দুর্যোগ বাড়বে সারা দেশেই । আমাদের দেশে জুনের ২য়  সপ্তাহ নাগাদ বর্ষা ঢোকে। এবারও তার পরিবর্তন হচ্ছে না বলেই মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এবছর দেশে  বর্ষা আসার দিনক্ষণ জানায়নি আবহাওয়া অফিস।  কেরলে বর্ষা তাড়াতাড়ি এলে সারা দেশেই বর্ষা আসবে সময়ের আগে।আবহবিদদের ধারণা,  লা নিনার প্রভাবে এবারও সময়ের আগেই দেশে বর্ষা আসতে পারে  বঙ্গে।   

মৌসম ভবন জানাচ্ছে,  এই মরশুমে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কিছুটা বেশি বৃষ্টি হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস,  সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের সর্বত্রই বৃষ্টি স্বাভাবিক বা তার কিছু বেশি হবে। তবে, দক্ষিণবঙ্গের কিছু জেলাতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হবে বলে মনে করছে হাওয়া - অফিস। 

মৌসম ভবনের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, লা নিনার প্রভাবে সামগ্রিক ভাবে দেশে  বেশি বৃষ্টি হবে।  বিশেষত ওড়িশা, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টি হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস মাঝ - জুলাই থেকে মাঝ - অগাস্টের মধ্যে বৃষ্টি বেশি হলে  চাষ-আবাদ ভাল হবে। ২০১৬ সালের পর এই প্রথম আইএমডি বর্ষায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ২০২৩ সালে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী এল নিনোর প্রভাবের বর্ষায় বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে নিচে ছিল। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, এবার বেশি বৃষ্টিপাত ঘটতে পারে বর্ষার দ্বিতীয় ভাগে। কারণ, সে-সময় লা-নিনা সক্রিয় থাকবে।  আইএমডি ১৯৭১ থেকে ২০২০ সাল পর্যন্ত বেশ কয়েক বছরে বর্ষার প্রকৃতি খতিয়ে দেখেছে। ট্রেন্ড বলছে,   ‘লা নিনা’ সক্রিয় থাকলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়। তবে এর ব্যতিক্রমও আছে। তবে ট্রেন্ড বিচার করেই এ বছর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।  

আরও পড়ুন :

ফের তাপপ্রবাহের হলুদ সতর্কতা ! এই দিনগুলিতে বিপদ এড়াতে বিশেষ নির্দেশ আবহাওয়া দফতরের

সেরা শিরোনাম

Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
Mohua Moitra: 'সুব্রত কাকু আর মনোজ আঙ্কল, সতর্ক হোন, গোটা দেশ আসছে', কটাক্ষ মহুয়া মৈত্রের, এল পাল্টা জবাব
'সুব্রত কাকু আর মনোজ আঙ্কল, সতর্ক হোন, গোটা দেশ আসছে', কটাক্ষ মহুয়া মৈত্রের, এল পাল্টা জবাব
Supreme Court on SIR: কমিশনের দাবি নাকচ সুপ্রিম কোর্টের, 'পশ্চিমবঙ্গে তো ডাবল SIR হওয়া দরকার', বলছেন শমীক, পাল্টা কুণালও
কমিশনের দাবি নাকচ সুপ্রিম কোর্টের, 'পশ্চিমবঙ্গে তো ডাবল SIR হওয়া দরকার', বলছেন শমীক, পাল্টা কুণালও
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল

ভিডিও

CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |
Nandigram By-Election 2026: উপনির্বাচনের আগের দিন নন্দীগ্রাম থানার IC বদল,নতুন IC হলেন দেবাশিস সরকার
Koel Mallick: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Nandigram By Poll News: ভোট দেবেন মুখ্যমন্ত্রী, নিরাপত্তায় মোড়া নন্দনায়কবাড় প্রাথমিক বিদ্যালয় চত্বর
Coochbehar: বিজেপির দখলে মাথাভাঙা ১ নম্বর শিকারপুর গ্রাম পঞ্চায়েত।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget