এক্সপ্লোর

Abhishek Banerjee: 'গোটাটাই গোয়েন্দা ব্যর্থতা, তারপরেও হামলার একমাসের মধ্যে কেন গোয়েন্দাপ্রধানের মেয়াদ বৃদ্ধি?' প্রশ্ন অভিষেকের

Jammu Kashmri News: তিনি লেখেন, 'পহেলগাঁও হামলার ৫৫ দিন অতিক্রান্ত। কী করে ৫ জন জঙ্গি সীমান্ত পেরিয়ে এসে ২৬ জন নিরপরাধ মানুষকে খুন করল?'

কলকাতা: পহেলগাঁও-কাণ্ডের পর পাকিস্তানের মুখোশ খুলে দিতে, দেশে দেশে ঘুরছেন ভারতের সংসদীয় দলের প্রতিনিধিরা। জাপান ঘুরে দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন তাঁরা। সেই দলেই রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিওলে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের সামনে সন্ত্রাসবাদের সমর্থনে পাকিস্তানের অবস্থান থেকে 'অপারেশন সিঁদুরে'র সাফল্যের কথা তুলে ধরলেন তিনি। এবার এক্স হ্যান্ডল পোস্টে ৫টি প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।  

তিনি লেখেন, 'পহেলগাঁও হামলার ৫৫ দিন অতিক্রান্ত। কী করে ৫ জন জঙ্গি সীমান্ত পেরিয়ে এসে ২৬ জন নিরপরাধ মানুষকে খুন করল? গোটাটাই গোয়েন্দা ব্যর্থতা, তারপরেও হামলার একমাসের মধ্যে কেন গোয়েন্দাপ্রধানের মেয়াদ বৃদ্ধি? যদি বিরোধী দলনেতাদের বিরুদ্ধে মোদি সরকার পেগাস্যাস সফটওয়ার ব্যবহার করতে পারে, তাহলে জঙ্গিদের ক্ষেত্রে কেন নয়? কোথায় আছে পহেলগাঁওয়ে হামলা চালানো জঙ্গিরা? তার কি মৃত না জীবিত? কেন এই নিয়ে নীরব সরকার? POK কবে দখল করবে ভারত?যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দাবির উত্তর কবে আসবে? কেন ১৪০ কোটির আবেগ গুরুত্ব পাচ্ছে না?' ৩৩টি দেশে পহেলগাঁও হামলার পর গেল প্রতিনিধিদল। তাদের মধ্যে ক'টি দেশ পুরোপুরি ভারতের পাশে দাঁড়িয়েছে? পহেলগাঁওকাণ্ডের প্রেক্ষিতে মোদি সরকারের উদ্দেশে পরপর ৫টি প্রশ্ন অভিষেকের। 

তবে এই প্রথম নয়, পহেলগাঁওকাণ্ড নিয়ে সংসদের স্ট্যান্ডিং কমিটির বৈঠকেও প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিদেশ সচিব বিক্রম মিস্রীকে তৃণমূল সাংসদ প্রশ্ন করেছিলেন, ৪ জন জঙ্গি কীভাবে ভারতে ঢুকেছিল? তারা বর্তমানে কোথায়? তারা কি ধরা পড়েছে? নাকি তাদের শনাক্ত করে হত্যা করা হয়েছে? 

বিদেশ সচিব তাঁকে জানান, এটা তাঁর মন্ত্রকের বিষয় নয়, নিরাপত্তা এবং সীমান্ত সংক্রান্ত বিষয় প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় প্রশ্ন ছিল, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংঘর্ষবিরতি মন্তব্যে আপত্তি জানাতে ভারত কি তার কূটনৈতিক পদ্ধতি ব্যবহার করেছে? তৃণমূল সাংসদের এই প্রশ্নের সরাসরি কোনও উত্তর দেননি বিদেশ সচিব বিক্রম মিস্রী, এমনটাই ছিল সূত্রের খবর।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
West Bengal Live News Update: চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন
চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন
Weather Update Today: কাটছে না নিম্নচাপের প্রভাব, আজও প্রবল বৃষ্টিপাতের জেরে চূড়ান্ত হয়রানি? কী বলছে IMD?
কাটছে না নিম্নচাপের প্রভাব, আজও প্রবল বৃষ্টিপাতের জেরে চূড়ান্ত হয়রানি? কী বলছে IMD?
Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget